ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২০, আহত ৩০০

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বৃহস্পতিবার ভোরে ৫ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে ২০ জন নিহতের খবর পাওয়া গেছে । আরও তিন শতাধিক লোক আহত হয়েছেন।

উদ্ধারকর্মীরা বহু হতাহতের আশঙ্কা করছেন। বৃহস্পতিবার ভোর ৪ টা ১ মিনিটে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় এই ভূমিকম্প হয়। খবর বিবিসি ও দ্য ডনের।

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলছেন, তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা ২০ জন বলে জানানো হলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে যে, ভূমিকম্পের পর আতঙ্কে কোয়েটার অনেক মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

পাকিস্তানের সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পের সময় অনেকেই ঘুমের মধ্যে ছিলেন। এ সময় বাড়িঘর ভেঙে পড়ার কারণে হতাহতের সংখ্যা অনেক বাড়তে পারে।

ভূমিকম্পে কমপক্ষে আরও ৩ শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে অনেককেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে অভিযান চলছে।

ভূমিকম্পে নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পের কারণে বেলুচিস্তানের হারনাই জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রাদেশিক রাজধানী কোয়েটার পূর্বে অবস্থিত হারনাই। অঞ্চলটিতে বিপুল সংখ্যক কয়লা খনি রয়েছে।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ লাঙ্গু জানান, পরিস্থিতি মোকাবিলা ও হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে জরুরি সেবা দল কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২০, আহত ৩০০

আপডেট সময় ১২:০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১