ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাপানে আঘাত হানল শক্তিশালী ভূমিকম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো জাপানের উত্তর-পূর্বাঞ্চলে। রিখটার স্কেলে ৫.৯ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্প পরবর্তী সময়ে অঞ্চলটিতে সুনামি সতর্কতাও জারি করা হয়নি। খবর জাপান টাইমসের

জানা গেছে, স্থানীয় সময় বুধবার দুপুর তিনটার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ইওতে এর কাছাকাছি প্রশান্ত মহাসাগরের প্রায় ৫৬ কিলোমিটার গভীরে। জাপানের উত্তরাঞ্চলের প্রধান দ্বীপ হোক্কাইডোর কিছু এলাকায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অমোরি এবং মিয়াগি এলাকায় থাকা দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রায়ই ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। রিং অব ফায়ারে যেসব অঞ্চল অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভূমিকম্পপ্রবণ। এই রিং অব ফায়ারই ৯০ শতাংশ ভূমিকম্পের কারণ। ৪০ হাজার কিলোমিটার দীর্ঘ এই ‘রিং অব ফায়ার’ অঞ্চলে ৪৫২টি আগ্নেয়গিরি রয়েছে, যা পৃথিবীপৃষ্ঠে অবস্থিত মোট আগ্নেয়গিরির ৭৫ শতাংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জাপানে আঘাত হানল শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় ১১:৪২:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১