ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষিকাকে ধর্ষণ-ভিডিও ধারণ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সদর উপজেলায় একটি স্কুল অ্যান্ড কলেজের এমডি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষিকাকে জোরপূর্বক ধর্ষণ করে তার ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে প্রতিষ্ঠানের এমডি ও প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম সেলিম।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জয়দেবপুর থানায় ১ অক্টোবর একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তবে বিষয়টি পরে জানা গেছে।

মামলার একমাত্র আসামি হলেন ময়মনসিংহের ভালুকা থানার ডাকাতিয়া গ্রামের শামছুল হকের ছেলে সাদেকুল ইসলাম সেলিম (৪০)। তিনি সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের সৃজনশীল স্কুল অ্যান্ড কলেজের এমডি ও প্রধান শিক্ষক।

মামলা সূত্রে জানা যায়, গত ৬ মাস যাবত ভিকটিম ওই স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। প্রধান শিক্ষকের অফিস এবং ভিকটিমের কর্মস্থল একই রুম হওয়ার সুবাদে প্রায় সময়ই উত্ত্যক্ত এবং কুপ্রস্তাব দিতেন। প্রধান শিক্ষকের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৭ জুন বিকাল ৩টার দিকে শিক্ষকরা স্কুল থেকে চলে যাওয়ার পর অফিস কক্ষের দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ ও গোপনে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ধর্ষণের ভিডিও ইটারনেটে ভাইরাল করে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে ওই শিক্ষিকাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।

জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা হয়েছে। আসামি বর্তমানে পলাতক রয়েছে। তাকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিক্ষিকাকে ধর্ষণ-ভিডিও ধারণ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১০:৩১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১