ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিলাসবহুল বাড়িতে উঠেছেন শ্রাবন্তী

আকাশ বিনোদন ডেস্ক :

টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন আলোচনায় রয়েছেন তিনি। রোশান সিংয়ের সঙ্গে তার তৃতীয় বিয়ে ভাঙার পথে। সম্প্রতি বিবাহবিচ্ছেদের মামলাও করেছেন আদালতে। এতে আলোচনা-সমালোচনা এড়িয়ে তিনি কাজের মধ্যে ডুবে আছেন। কাজের বাইরে প্রশান্তির ঠিকানা তার বাড়ি।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কলকাতার বাইপাস সংলগ্ন হাইরাইজ আরবানা কমপ্লেক্সের বাসিন্দা শ্রাবন্তী। এই আবাসনেই বসবাস করেন টালিউডের একঝাঁক তারকা। শ্রাবন্তী ছাড়াও এ তালিকায় রয়েছেন—তারকা দম্পতি রাজ চক্রবর্তী-শুভশ্রী গাঙ্গুলি, অরিন্দম শীল, পায়েল সরকার প্রমুখ।

শ্রাবন্তীর বিলাসবহুল বাড়ির ভেতরটা দেখে অনেকের চোখ জুড়িয়ে যাবে। তার ফ্ল্যাটের দেয়ালে অফ হোয়াইট রঙ দিয়ে নকশা কাটা, তাতে শোভা পাচ্ছে নানা ফটো-ফ্রেম।

ফ্ল্যাটটির সবচেয়ে বড় হাইলাইট খোলা বারান্দা। কাঁচের দরজা সরালেই বহুতল এ বাড়ির উপর থেকে গোটা কলকাতা শহরটাকেই যেন পাখির চোখে দেখা যায়! নীল আকাশ যেন শ্রাবন্তীর সঙ্গে রোজ আলিঙ্গন করে। এ বিষয়ে শ্রাবন্তী বলেন—‘ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, আমার বাড়ির বারান্দাটা অনেক উঁচুতে হবে, আমি ইচ্ছেমতো আকাশ দেখতে পাব।’

শ্রাবন্তীর বাড়ির ভেতরে রয়েছে সুসজ্জিত বার-কাউন্টার। সেখানে সাজানো রয়েছে নামি-দামি ব্র্যান্ডের মদের বোতল। ঘরের ভেতর বার থাকাটা এখন যেন নয়া ট্রেন্ড। এ নায়িকার সাজানো বেডরুম মুগ্ধ করবে সবাইকে। বিছানার পেছনে সবুজ ভেলভেট শিটের ওপর বড় সাইজের আয়না, দুই পাশে সোনালি বল। বিছানার বাঁ দিকে রয়েছে বড় কাঁচের জানালা, যা দিয়ে বাইরের মনোরম দৃশ্য দেখা যায়।

এই বাড়িতে ছেলে অভিমন্যু ও পোষ্যদের নিয়ে থাকছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিলাসবহুল বাড়িতে উঠেছেন শ্রাবন্তী

আপডেট সময় ১০:১০:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১