ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছবির কাজ অনির্দিষ্ট কাল স্থগিত, ছেলের সমস্যা মিটলেই ফিরবেন শাহরুখ

আকাশ বিনোদন ডেস্ক :

কঠিন সময় পার করছেন বলিউড কিং শাহরুখ খান ও তার পরিবার। মাদককাণ্ডে গ্রেফতার তার বড়ছেলে আরিয়ান খান বর্তমানে নার্কোটিকস কনট্রোল ব্যুরোর হেফাজতে রয়েছে। কবে নাগাদ জামিন মিলবে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। এমন পরিস্থিতিতে শাহরুখ পরিবারের একমাত্র ইস্যু হয়ে দাঁড়িয়েছে আরিয়ানের মুক্তি।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শাহরুখ এরই মধ্যে তার ‘পাঠান’ ছবির কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন। বলা হচ্ছে, ছেলের সমস্যা মিটলেই তিনি কাজে ফিরবেন। আরিয়ান যখন আটক হন, তখন শাহরুখ মুম্বাইয়ে অবস্থান করছিলেন। ছিলেন খ্যাতিমান তামিল পরিচালক অ্যাটলি কুমারের ‘লায়ন’ সিনেমার শুটিংয়ে। দক্ষিণ মুম্বাই হাসপাতাল ও কুম্বল্লা হিলের বিডি পেটিট পার্সি জেনারেল হাসপাতালে সিনেমাটির শুটের শিডিউল ছিল ১০ দিনের। সেই শুটিং বলিউড বাদশাহ স্থগিত করলেও সিনেমাটির শুট চলছে।

এদিকে, ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি-র হেফাজতেই কাটাতে হবে আরিয়ানকে। এমন সময়ে ছবির শুটিংয়ে যে একেবারেই মন বসাতে পারবেন না শাহরুখ খান তা আর নতুন করে বলার কী আছে? এ কথাই মাথায় রেখে পিছিয়ে দেওয়া হল শাহরুখ ও দীপিকা পাড়ুকোনের পাঠান ছবির শুটিং।

উল্লেখ্য, শাহরুখ খানকে শেষবার পর্দায় দেখা হয়েছিল ২০১৭ সালের ‘জিরো’ ছবিতে। তারপর ২০২২ সালের ১৫ আগস্ট ফের অনুরাগীদের সামনে নতুন চরিত্র নিয়ে আসবেন তিনি এমনই কথা ছিল। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে গেল শাহরুখ-পুত্র আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর। গত রবিবার বিকেলে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) মাদক-কাণ্ডে তারকা-সন্তানকে নিজেদের হেফাজতে নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছবির কাজ অনির্দিষ্ট কাল স্থগিত, ছেলের সমস্যা মিটলেই ফিরবেন শাহরুখ

আপডেট সময় ১০:০২:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১