ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাত্র ১০ বছর বয়সে উপজেলা ছাত্রলীগের সদস্য!

আকাশ জাতীয় ডেস্ক:

চার বছর আগে ঘোষণা করা হয়েছে কুমিল্লার লালমাই উপজেলা। তবে এবারই প্রথম ওই উপজেলায় ছাত্রলীগের কমিটি দিয়েছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার সন্ধ্যায় এই কমিটি প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল ফেসবুক পোস্টের মাধ্যমে লালমাই উপজেলা ছাত্রলীগের কমিটি প্রকাশ করেন।

কমিটিতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগরকে সভাপতি ও বাগমারা উত্তর ইউনিয়নের সহ-সভাপতিকে আরিফুল ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

তবে আলোচনা বিষয় ছাত্রলীগের কমিটি বা সভাপতি-সম্পাদক নিয়ে না। ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সদস্য পদ পেয়ে আলোচনায় এসেছে চতুর্থ শ্রেণির আজমাইন আঞ্জুম নোয়েল। তাকে নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড়।

নবগঠিত কমিটির তালিকায় দেখা যায়, সাধারণ সদস্যের তালিকায় আজমাইন আঞ্জুম নোয়েলের নাম রয়েছে। তবে নোয়েল চতুর্থ শ্রেণির নয়, ষষ্ঠ শ্রেণির ছাত্র বলে দাবি করেছেন তার বাবা ইউনিভার্সাল কামাল। ছেলের বয়স ১২ বছর বলেও দাবি করেন তিনি।

কামাল বলেন, ‘বঙ্গবন্ধু ছাত্রলীগ করেছেন ১০ বছর বয়স থেকে। আমার ছেলের বয়স ১২ বছর। এই নিয়ে সমস্যা হবে না। আর যদি সমস্যা হয়, তাহলে আমি বিষয়টা সমাধান করবো।’

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী শিপন তার ফেসবুকে লেখেন, ‘চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কুমিল্লা লালমাই উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।’

এদিকে, শিশুটির উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল। তিনি দাবি করেন, অতিউৎসাহী কারো জন্য অথবা ভুলবশত ওই ছেলের নামটা যোগ হয়েছে।

বিষয়টা বুধবার দুপুরে নিশ্চিত হতে পেরেছেন তারা। এ বিষয়ে জেলা ছাত্রলীগ খুব শিগগিরই সাংগঠনিক ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাত্র ১০ বছর বয়সে উপজেলা ছাত্রলীগের সদস্য!

আপডেট সময় ০৯:০০:১২ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১