ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে ,বিস্ফোরণে এক শিক্ষার্থী আহত

আকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের লালপুরে ইউটিউব দেখে পটকা বানানোর সময় বিস্ফোরণে রিপন আলী (১৫) নামের এক শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বিলমাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে রিপন আলীর বাঁ হাতের তিন আঙুলের কিছু অংশ ছিঁড়ে গেছে বলে জানা গেছে।

রিপন আলী রংপুর সদরের সাগর আলীর ছেলে। লালপুর উপজেলার বিলমাড়ীয়া গ্রামে তার নানার বাড়ি।

সেখানে রাত ৯টার দিকে ইউটিউব দেখে দিয়াশলাইয়ের বারুদ দিয়ে পটকা বানানোর সময় হঠাৎ বিস্ফোরণ হলে স্থানীয় লোকজন ছুটে আসেন। এ সময় রিপনকে আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সে তার নানার বাড়িতে রয়েছে। রিপন একটি স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

এ বিষয়ে লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে ,বিস্ফোরণে এক শিক্ষার্থী আহত

আপডেট সময় ০৮:০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১