ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পণ্য দেওয়ার নামে প্রতারণা, আটক ৩

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশালের এয়ারপোর্ট থানাধীন বিল্ববাড়ী এলাকা থেকে তিন ই-কমার্স প্রতারককে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১১টায় বিএমপি এয়ারপোর্ট থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার উত্তর মো. জাকির হোসেন মজুমদার এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলেন- বিএমপি কাউনিয়া থানাধীন কাগাশুরা ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৃত বারেক শেখের মেয়ে মোসা. শাহিনুর বেগম (৪৩), তার স্বামী আমিনুল ইসলাম সুমন মোল্লা (৩৬) ও তাদের ছেলে শাহারিয়ার ইসলাম শাকিল (১৭)।

উপ-পুলিশ কমিশনার মো. জাকির হোসেন মজুমদার জানান, বরিশালের কাউনিয়া থানার কাগাশুরায় বারেক শেখ সুপার মার্কেটে ‘বন্ধু জন ফার্নিচার মেলা অ্যান্ড ভ্যারাইটিজ স্টোর’ নামে একটি দোকান খুলে মোসা. শাহিনুর বেগম, তার স্বামী আমিনুল ইসলাম সুমন মোল্লা ও তাদের ছেলে শাহারিয়ার ইসলাম শাকিল। গত ১ বছর যাবত ফার্নিচার, গ্রোসারি জিনিস কমমূল্য কিস্তির মাধ্যমে দেবে বলে মানুষকে প্রলোভন দেখিয়ে এ পর্যন্ত প্রায় ৫০০ থেকে ১০০০ মানুষের কাছ থেকে সপ্তাহে ২০০ টাকা, আবার কারও কারও কাছ থেকে প্রতিদিন ৫০ টাকা নিয়ে এর মধ্যে দুই-একজনকে তারা কিছু পণ্য দেয়।

বাকিদের আর কোনো পণ্য না দিলে তারা তাদের টাকা ফেরত চান। জনগণের কাছ থেকে টাকা নিয়ে গত তিন মাস যাবত তারা পালিয়ে বেড়াচ্ছিল। তারা এখন আর কারও কাছ থেকে টাকাও নিচ্ছে না আর যে টাকা ইতোমধ্যে নিয়েছে সেই টাকাও ফেরত দিচ্ছে না।

এভাবে গত ১ বছরে জনগণের কাছ থেকে পণ্য দেওয়ার নাম করে তারা প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

উপ-পুলিশ কমিশনার মো. জাকির হোসেন মজুমদার জানান, এটা হচ্ছে ই-কমার্সের মিনি ভার্সন। তারা মানুষকে বলত কোনো জিনিসের সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে না পারলে তাদের কাছে অল্প অল্প করে অর্ধেক মূল্য জমা দিয়ে মালামাল নিতে পারবেন। বাকি মূল্য মালামাল নেওয়ার পর আবার অল্প অল্প করে কিস্তিতে পরিশোধ করতে পারবেন। এছাড়া তারা বলেছিল ৫ হাজার টাকা জমা হলে ১ লাখ টাকা লোন নিতে পারবেন।

তাদের এসব কথায় বিশ্বাস করে বিএমপি এয়ারপোর্ট থানাধীন কাশীপুর ইউনিয়নের পূর্ববিল্ববাড়ী গ্রামের বাসিন্দা মো. ইউসুফ হাওলাদারের স্ত্রী লাইলী আক্তার প্রতিদিন ১০ টাকা, ২০ টাকা, ৩০ টাকা করে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৩৫৫০ টাকা জমা দিয়েছেন। এখন তাকে পণ্য বা টাকা ফেরত না দেওয়ায় তিনি বাদী হয়ে তিনজনের নামে একটি প্রতারণা ও আত্মসাতের মামলা দায়ের করেছেন। এছাড়াও অনেক ভুক্তভোগী আছেন যারা আরও মামলা দিতে চাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পণ্য দেওয়ার নামে প্রতারণা, আটক ৩

আপডেট সময় ০৭:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১