ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পরমাণু সমঝোতায় ফেরার পূর্বে ৮০০ নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরান বলেছে, তারা ভিয়েনায় পরমাণু সমঝোতার আলোচনায় ফিরতে চায় তবে তার আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে তেহরানের বিরুদ্ধে যে ৮০০ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা প্রত্যাহার করতে হবে।

ইরান বলছে, ভিয়েনায় পরমাণু আলোচনায় ফেরার ক্ষেত্রে আমেরিকার পক্ষ থেকে এই পদক্ষেপকে টিকেট হিসেবে গণ্য করা হবে। ফ্রান্স-২৪কে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এসব কথা বলেছেন।

তিনি বলেন, ইরান অবশ্যই ভিয়েনা সংলাপে ফিরবে তবে এর আগে প্রেসিডেন্ট রুহানির আমলে যে ছয় দফা সংলাপ হয়েছে ইরানের বর্তমান প্রশাসন এখনো তা পর্যালোচনা করে দেখছে। তেহরান পর্যালোচনা করছে যে, কেন ছয় দফা আলোচনার পরও কোনো পক্ষ সন্তোষজনক একটি পর্যায়ে পৌঁছাতে পারেনি।

সাঈদ খাতিবজাদে বলেন, আমরা এসব ইস্যুও খুঁজে বের করার চেষ্টা করছি যা ভিয়েনা সংলাপের পরবর্তী দফায় আলোচনা করা উচিত। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের বিরুদ্ধে যে সমস্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা প্রত্যাহার করা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পরমাণু সমঝোতায় ফেরার পূর্বে ৮০০ নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ইরান

আপডেট সময় ০৫:২৮:২১ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১