ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাবার সঙ্গে দেখা করতেও নিতে হতো অ্যাপয়েন্টমেন্ট, জিজ্ঞাসাবাদে জানালেন শাহরুখপুত্র

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের বাদশা শাহরুখ খান। যুগ যুগ ধরে তিনি তার ভক্তদের মনোরঞ্জন করে আসছেন। শাহরুখ খান তার কাজে খুব ব্যস্ত। অভিনয়, প্রযোজনা ছাড়াও আরও অনেক কাজ রয়েছে যার মধ্যে কিং খান ব্যস্ত থাকেন। আজকাল শাহরুখ খান এক সঙ্গে অনেক প্রকল্পে কাজ করছেন। যার কারণে তার সময়সূচি খুবই টাইট। এমন পরিস্থিতিতে তার সন্তানদেরও দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে হতো। এনসিবি’র জেরার সময় আরিয়ান এ কথা জানান তদন্তকারী অফিসারদের।

আরিয়ান জিজ্ঞাসাবাদে এনসিবিকে তার বাবার ব্যস্ততার কথা জানিয়েছেন। সূত্রের খবর, আরিয়ান খান জিজ্ঞাসাবাদের সময় এনসিবিকে বলেন, যে তার বাবা বর্তমানে একসঙ্গে তিনটি ছবির শুটিং করছেন। তিনি তার আসন্ন ছবি পাঠানের জন্য অনেক পরিশ্রম করছেন। পাঠানে তার ভূমিকার জন্য শাহরুখ খানকে অনেক ঘণ্টার জন্য মেক-আপে থাকতে হয়।

আরিয়ান বলেন, ‘আমার বাবা এতো ব্যস্ত যে মাঝে মাঝে আমাকে বাবার ম্যানেজার পূজার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো তার সঙ্গে দেখা করতে। তবেই বাবার সঙ্গে দেখা করতে পারতাম।’ আরিয়ান খানকে মাদক মামলায় এনসিবি গ্রেফতার করেছে। মুম্বাই থেকে গোয়া যাওয়ার ক্রুজে এনসিবি বিপুল পরিমাণ মাদকের সন্ধান পায়। মাদক মামলায় আরিয়ান খানসহ ১১ জনকে গ্রেফতার করেছে এনসিবি।

সোমবার এনসিবি আরিয়ান খানকে দুর্গ আদালতে হাজির করে। আরিয়ান এখনও এনসিবি এর হেফাজতে রয়েছেন। এনসিবি ক্রমাগত আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করছে। আরিয়ানকে ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি’র হেফাজতে থাকতে হবে।

সূত্র জানিয়েছে, আরিয়ান জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন। তবে জেরার সময় সে যথেষ্ট উৎকণ্ঠায় ছিল। আরিয়ান স্বীকার করেছেন তিনি শখের জন্য মাদকের নেশা করেন। গত ৪ বছর ধরে মাদক সেবন করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

বাবার সঙ্গে দেখা করতেও নিতে হতো অ্যাপয়েন্টমেন্ট, জিজ্ঞাসাবাদে জানালেন শাহরুখপুত্র

আপডেট সময় ১০:৩৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১