ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় কলেজছাত্রকে ধরে পুলিশে দিল ছাত্রলীগ

আকাশ জাতীয় ডেস্ক:  

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সজল আহম্মেদ (১৮) নামের এক কলেজছাত্রকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে উপজেলার বনপাড়া পৌর ছাত্রলীগ। মঙ্গলবার বেলা ১১ টার দিকে নাটোরের বড়াইগ্রামে বনপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সজল বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং লালপুর উপজেলার চসুডাঙ্গা গ্রামের মাসুদ প্রমাণিকের ছেলে।

পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস বলেন, সজল আহমেদ তার ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুটূক্তি করেন। বিষয়টি পৌর ছাত্রলীগের নজরে আসলে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

অভিযুক্ত সজল আহমেদ বলেন, মন্তব্যটি অন্য একজনের আইডি থেকে নিয়ে ফেসবুকে শেয়ার করেছিলাম। বিষয়টি না বুঝে করেছি, কোনো উদ্দেশ্যমূলক নয়।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ রাশিদুল ইসলাম বলেন, পৌর ছাত্রলীগ কর্তৃক সজল নামের একজনকে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেনও মোবাইলে সজলকে আটক পূর্বক ব্যবস্থা নেয়ার জন্য বলেছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় কলেজছাত্রকে ধরে পুলিশে দিল ছাত্রলীগ

আপডেট সময় ১০:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১