ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাশকতার আশঙ্কা: ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর ঝিনাইদহে শিশুকে ধর্ষণ-হত্যায় যুবকের মৃত্যুদণ্ড আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী পানি সংকটে ভারত-পাকিস্তান উত্তেজনা, যুদ্ধের ইঙ্গিত খাজা আসিফের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলো এমপিপুত্রকে ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫

পাকিস্তানে সুযোগ না পাওয়ার শঙ্কায় দেশ ছাড়লেন আকমল

আকাশ স্পোর্টস ডেস্ক:

রমিজ রাজা গত মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই বলেছেন দুর্নীতিগ্রস্তদের ঠাঁই হবে না পাকিস্তান দলে।

পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ওপেনার দেশের ক্রিকেটপ্রধান হওয়ার পর অনেকের জাতীয় দলে ফেরার স্বপ্ন ফিকে হয়ে গেছে। হয়তো সেই আশঙ্কায় দেশ ছেড়ে ইংল্যান্ডের ঘরোয়া লিগে খেলতে পাড়ি জমিয়েছেন উমর আকমল।

২০১৯ সালের অক্টোবরে পাকিস্তানের হয়ে শেষবার খেলেন উমর আকমল। জাতীয় দলের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে আর ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩টি সেঞ্চুরিতে ৫ হাজার ৮৮৭ রান করেন তিনি।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে- ৩১ বছর বয়সী আকমল ইংল্যান্ডের ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ক্রিকেট সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। পাকিস্তানের সঙ্গে সম্পর্কছেদ করে আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রেই নিজের ভবিষ্যতের পরিকল্পনা করছেন আকমল।

ক্যালিফোর্নিয়ায় খেলতে যাওয়ার আগে পাকিস্তানের টি-টোয়েন্টি কাপে সেন্ট্রাল পাঞ্জাব সেকেন্ড একাদশের হয়ে পাঁচ ম্যাচে উমর আকমল করেছেন ০, ১৪, ৭, ১৬ ও ২৯ রান।

আগামী ২০ অক্টোবর পাকিস্তানে শুরু হচ্ছে কয়েদ-ই-আজম ট্রফি। উমর আকমল যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানে ফিরে এ টুর্নামেন্টে অংশ নেবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।

উমর আকমলের পরিবারের এক সদস্য সংবাদমাধ্যমে বলেছেন, উমরের থেকেও গুরুতর অভিযোগে অনেকে নিষিদ্ধ হয়েছেন। ঘটনা হলো- এই সিস্টেম উমরের প্রতি কোনোদিন সদয় ছিল না। খারাপ ফিটনেস সত্ত্বেও জাতীয় দলে অনেককে জায়গা দেওয়ার জন্য সমঝোতা করা হচ্ছে। তবে উমরের জন্য এমনই নিয়ম করেছে যাতে সে আর কোনোদিন জাতীয় দলে না খেলতে পারে।

২০২০ সালে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্নীতিবিরোধী ধারা লঙ্ঘন করার অভিযোগে নিষিদ্ধ করা হয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের তারকা ক্রিকেটার উমর আকমলকে। পিসিবি তাকে ১৮ মাসের নিষেধাজ্ঞা দেয়। অবশ্য সেই শাস্তির মেয়াদ ছয় মাসে কমিয়ে আনা হয়। ক্যারিয়ারে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন উমর আকমল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতার আশঙ্কা: ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

পাকিস্তানে সুযোগ না পাওয়ার শঙ্কায় দেশ ছাড়লেন আকমল

আপডেট সময় ০৭:৫৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১