ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতের সাবেক ক্রিকেটার নভজোৎ সিং সিধু আটক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশে কৃষকসহ ৮ জন নিহতের ঘটনার প্রতিবাদ করায় এবার আটক হয়েছেন পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সাবেক সভাপতি ও দেশটির সাবেক জাতীয় ক্রিকেটার নবজোৎ সিং সিধু।

এর আগে আটক করা হয়েছে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে। তারা দুজনও কৃষক হত্যার প্রতিবাদ করেছিলেন। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার উত্তর প্রদেশে লখিমপুর খিরি জেলায় চার কৃষক হত্যার প্রতিবাদে পাঞ্জাবের চণ্ডিগড়ে রাজ্য গভর্নরের বাসভবনের বাইরে কংগ্রেস নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভে অংশ নেন সিধু।

নতুন কৃষক আইন বাতিলের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন তারা। এ সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলের গ্রেপ্তারের দাবি জানান তিনি। এরপরই সিধু ও তার সঙ্গে বিক্ষোভে অংশ নেওয়া কংগ্রেসের আরও নেতাকর্মীকে আটক করে চণ্ডিগড় পুলিশ।

অন্যদিকে, লখিমপুর খিরি জেলায় যেতে চেয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নী। কিন্তু উত্তর প্রদেশ সরকার অনুমতি দেননি।

এর আগে পাঞ্জাবের উপ-মুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রন্ধাওয়াকেও লখনউ বিমানবন্দরে নামার অনুমতি দেওয়া হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতের সাবেক ক্রিকেটার নভজোৎ সিং সিধু আটক

আপডেট সময় ০৯:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১