ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাপানের নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা (৬৪) দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

তিনি দেশটির শততম প্রধানমন্ত্রী। সোমবার আনুষ্ঠানিকভাবে তিনি জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। খবর বিবিসির।

সোমবার জাপানের আইনসভার দুটি কক্ষেই সংখ্যাগরিষ্ঠ ভোটে জেতার পর আনুষ্ঠানিকভাবে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন ফুমিও কিশিদা।

এর আগে তিনি জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

এ কারণেই মূলত তিনি প্রধানমন্ত্রী হওয়ার পথে একধাপ এগিয়ে যান। নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার নতুন মন্ত্রিসভা সোমবারই ঘোষণা করা হতে পারে।

২০২০ সালে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন সদ্যবিদায়ী ইয়োশিহিদা সুগা। তবে জনগণ ও দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে চলতি বছর জাপানে অলিম্পিক আয়োজনের অনুমতি দিয়ে বিপাকে পড়েন তিনি।

গত এক-দেড় মাস ধরে করোনা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে জাপানে। এই পরিস্থিতিতে অলিম্পিক আয়োজনের অনুমতি দেওয়া স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ করেছে জাপানের রাজনৈতিক মহল ও জনগণের বিশাল অংশকে।

সরকারি-বেসরকারি বেশ কয়েকটি জরিপে সেই ক্ষোভের আলামত দেখা গেছে। সাম্প্রতিক সেসব জরিপে দেখা গেছে, দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দলের জনপ্রিয়তা ব্যাপকভাবে নেমে গেছে।

আর তাই দলের জনপ্রিয়তা হ্রাসের দায় মাথায় নিয়ে দেশের প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন সুগা।

এর পর প্রথমে জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রধান হিসেবে নির্বাচিত হন ফুমিও কিশিদা। এরই ধারাবাকিতায় সোমবার দেশটির সরকারপ্রধান হিসেবে নির্বাচিত হলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জাপানের নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

আপডেট সময় ০১:৪১:২০ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১