ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

সামান্থার ডিভোর্সের জন্য আমিরকে দুষলেন কঙ্গনা!

আকাশ বিনোদন ডেস্ক :

সাত বছর প্রেম করার পর বিয়ে। করেছেন চার বছরের সংসার।

এরপরেই ছন্দপতন, ভেঙে গেলো দক্ষিণ ভারতীয় তারকা সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য আক্কিনেনির দাম্পত্য জীবন। এই ডিভোর্সের জন্য বলিউড অভিনেতা আমির খানকে দুষলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

শনিবার (২ অক্টোবর) ডিভোর্সের ঘোষণা দেন সামান্থা ও নাগা চৈতন্য। বলা হচ্ছে, নাগার বাবা দক্ষিণের সুপারস্টার আক্কিনেনি নাগারজুনার আপত্তিতে সংসার ভেঙেছে তাদের। পর্দায় সামান্থার উপস্থিতি খোলামেলা বলে অভিযোগ নাগা চৈতন্যের বাবার।

কিন্তু বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনার মতে- আমির খানের কারণেই নাকি সামান্থা-নাগা চৈতন্যের সংসার ভেঙেছে!

যে কোনো বিষয়ে আমিরকে জড়িয়ে নেতিবাচক মন্তব্য করতে ছাড়েন না কঙ্গনা। আমিরকে বলিউডের ‘ডিভোর্স এক্সপার্ট’ বলে আখ্যা দেন এ অভিনেত্রী।

আমির খানের আসন্ন সিনেমা ‘লাল সিং চাড্ডা’য় অভিনয় করছেন নাগা চৈতন্য। সিনেমাটির মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে এ অভিনেতার। সিনেমারটিতে একসঙ্গে কাজ করার কারনে কারণে আমিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে নাগা চৈতন্যর।

বিষয়টিকে ইঙ্গিত করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সামান্থা-নাগা চৈতন্যের বিচ্ছেদের কারণ জানিয়েছেন কঙ্গনা। যেখানে কঙ্গনা জানিয়েছেন, আমির খানের সঙ্গে মিলেই সামান্থাকে ডিভোর্স দিয়েছেন নাগা চৈতন্য।

কঙ্গনা লিখেছেন, ‘দক্ষিণের এই অভিনেতা যে নিজের ৪ বছরের বিবাহিত জীবন ভাঙতে চলেছে এবং সম্প্রতি বলিউডের এক সুপারস্টার ডিভোর্স এক্সাপার্টের সংস্পর্শে এসেছে, যে অনেক মহিলা ও বাচ্চাদের জীবন নষ্ট করেছে। অন্ধ না হলে আমরা সহজেই বুঝে নিতে পারবো কার কথা বলা হচ্ছে। ’

এ অভিনেত্রী আরও লেখেন, ‘ওই সমস্ত স্পয়েল ব্র্যাটদের লজ্জা হওয়া উচিত যারা মিডিয়া আর অনুরাগীদের থেকে উৎসাহ পেয়ে ডিভোর্স দেয়। যতদিন যাচ্ছে ডিভোর্স কালচার বাড়ছে। ’

২০০৯ সালে ‘জোশ’ সিনেমার মধ্য দিয়ে তিনি অভিনয় জীবন শুরু করেন নাগা চৈতন্য। অন্যদিকে সামান্থার ক্যারিয়ার শুরু হয় নাগা চৈতন্যর বিপরীতে ২০১০ সালের ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমা দিয়ে।

একসঙ্গে কাজ করতে গিয়েই প্রেম হয় তাদের। সাত বছর প্রেম করার পর ২০১৭ সালের ৭ অক্টোবর বিয়ে করেছিলেন সামান্থা-নাগা চৈতন্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

সামান্থার ডিভোর্সের জন্য আমিরকে দুষলেন কঙ্গনা!

আপডেট সময় ১১:৫১:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১