ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

ধুনটে ভাইকে ফাঁসাতে স্ত্রীকে ছুরিকাঘাতে খুন

আকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার ধুনটে ভাইকে ফাঁসাতে নিজের স্ত্রীকে ছুরিকাঘাতে খুন করেছে বাহেচ আলী (৪৫) নামে এক ব্যক্তি। রবিবার সকালে তাকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃত বাহেচ আলী ধুনট উপজেলার চালাপাড়া গ্রামের মতরাজ আলীর ছেলে। নিহত গৃহবধু স্বপ্না খাতুন (৩৮) কাজিপুর উপজেলার বড়ইতলী নয়াপাড়া এলাকার মৃত এলাচ সুতারের মেয়ে।

এ ঘটনায় নিহতের মা শাহার ভানু বাদী হয়ে আটককৃত জামাতা বাহেচ আলীসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এরআগে শনিবার ভোর ৩টার দিকে ঘুমন্ত স্ত্রী স্বপ্না খাতুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে রাস্তায় ছুরিকাঘাতে হত্যা করে বাহেচ। স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী স্বপ্না খাতুনের পেটের ভূড়ি বেরিয়ে যায়।

এ ঘটনার পরপরই ধুনট থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে বাহেচ আলী তার আপন ছোট ভাইকে ফাঁসাতে নিজের স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, বাহেচ আলীর সঙ্গে তার ছোট ভাই বেলার হোসেনের জমি নিয়ে বিরোধ রয়েছে। তাই ছোট ভাইকে ফাঁসাতেই নিজের ঘুমন্ত স্ত্রীকে ঘর থেকে বের করে নিয়ে গিয়ে ছুরিকাঘাতে হত্যা করে বাহেচ। এঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর তাকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ধুনটে ভাইকে ফাঁসাতে স্ত্রীকে ছুরিকাঘাতে খুন

আপডেট সময় ০৬:২১:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১