ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পশ্চিম আফ্রিকা: মালিতে হামলায় শান্তিরক্ষী নিহত, আহত ৪

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পশ্চিম আফ্রিকার দেশ মালির আলজেরিয়া সীমান্তবর্তী অরাজক উত্তরাঞ্চলে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা হামলায় জাতিসংঘের এক শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার শান্তিরক্ষী।

জাতিসংঘের শান্তিরক্ষী মিশন ‘মিনুজমা’র প্রধান এল-ঘাসিম ওয়েন শনিবার জানিয়েছেন, আলজেরিয়া সীমান্তের কাছে অবস্থিত টেসালিক নামক এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি টহল দলের ওপরে একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) আঘাত করে। এতে একজন শান্তিরক্ষী নিহত এবং আরও চারজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

তিনি আরও বলেন, দায়িত্বপালনের সময় শান্তিরক্ষীদের বিপদ এবং মালিতে শান্তি প্রতিষ্ঠায় তাদের আত্মত্যাগ এই হামলা ও হতাহতের ঘটনায় স্পষ্ট হয়েছে। এই কাপুরুষোচিত হামলা মালি ও এর জনগণের জন্য শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মিনুজমার (শান্তিরক্ষা মিশনের) কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবে।
এর আগে গত এপ্রিলে মালির উত্তরাঞ্চলে সন্ত্রাসীদের হামলায় শাদের চার শান্তিরক্ষী নিহত হয়। এরপর গত জুন মাসে ওই একই অঞ্চলে গাড়ি বোমা হামলায় জাতিসংঘের ১৩ জন শান্তিরক্ষী আহত হয়। আহত শান্তিরক্ষীদের মধ্যে ১২ জন জার্মানির এবং অপরজন বেলজিয়ামের। ওই অঞ্চলটিতে আল-কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠীগুলো সক্রিয়।

সংঘাতকবলিত মালির বিস্তীর্ণ অঞ্চল ছাড়াও মালির প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো ও নাইজারে ইসলামপন্থিসহ অন্যান্য জঙ্গি সংগঠনগুলো হামলা চালিয়ে আসছে। যদিও অঞ্চলটিতে শান্তিরক্ষীসহ বিভিন্ন দেশের হাজারো সেনা মোতায়েন রয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশটির উত্তর ও মধ্যাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীদের সহিংসতা ও সংঘাত বন্ধের লক্ষে জাতিসংঘ মিশন মালিতে ১৩ হাজারের বেশি শান্তিরক্ষী মোতায়েন করেছে। ২০১৩ সাল থেকে দেশটিতে রেকর্ড প্রায় ২৫৫ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পশ্চিম আফ্রিকা: মালিতে হামলায় শান্তিরক্ষী নিহত, আহত ৪

আপডেট সময় ০৫:০৯:২১ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১