ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিপুল ভোটে জিতলেন মমতা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পশ্চিমবঙ্গের ভবানীপুরে বিধানসভা উপ-নির্বাচনে ৫৮ হাজার ৮৩২ ভোটের বিশাল ব্যবধানে জিতলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার ভোট গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণনা যত এগিয়েছে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের থেকে ভোটের ব্যবধান তত বেড়েছে।

২১ রাউন্ড গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৮৪৭০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২৬৩২০ ভোট। বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাসের ভোট ৪২০১। ২০১১ সালের থেকেও এবার বড় ব্যবধানে জিতলেন মমতা।

মে মাসে বিধানসভা নির্বাচনে জিতে তার দল রাজ্যে ক্ষমতায় এলেও মমতা নিজে বিধায়ক হিসেবে নির্বাচিত হননি। দল বিপুল ভোটে জয়লাভ করার পর ৫ মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তৃণমূলনেত্রী। তবে শপথের মেয়াদ ৪ নভেম্বর শেষ হচ্ছিল মমতার। তার আগেই উপনির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। ৩০ সেপ্টেম্বর ভোট গ্রহণ হয়।

এই নিয়ে তৃতীয়বার ভবানীপুর থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ২০১১ সালে ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জয়ী হওয়ার পর কালীঘাটের বাসভবন থেকে বাইরে বের হয়ে আসেন মমতা। এই জয়ের মাধ্যমে মুখ্যমন্ত্রী পদ নিশ্চিত হলো তার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিপুল ভোটে জিতলেন মমতা

আপডেট সময় ০৪:৪৬:১১ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১