ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে এলো আরও ৮ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা

আকাশ জাতীয় ডেস্ক:

এবার জার্মানি থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকারের আরও ৭ লাখ ৯০ হাজার ডোজ করোনার টিকা দেশে এসেছে। শনিবার বিকালে টিকাগুলো নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

বিমানবন্দরে টিকা গ্রহণ করতে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ অন্যরা।

এর আগে গত জুলাই মাস জুড়ে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ টিকা দেশে এসেছে। এ ছাড়া ভারতের সেরাম থেকে কেনা টিকার ৭০ লাখ ডোজ দেশে আসে। স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার বিকাল ৫টা ১০ মিনিটে করোনা টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স-এর আওতায় ৭ লাখ ৯০ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে পৌঁছে। অন্য টিকার মতো এই টিকা বিতারণ করা হবে।

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে গত ৭ ফেব্রুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল। সেরাম ইনস্টিটিউটে তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকার ৩ কোটি ডোজ কিনতে চুক্তি করেছিল সরকার। কিন্তু ৭০ লাখ ডোজ আসার পর ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়, ফলে আর চালান আসেনি। এতে বাংলাদেশকে বেশ অসুবিধার মধ্যে পড়তে হয়। বিশেষ করে অসুবিধায় পড়েন যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম টিকা নেওয়ার পর দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় ছিলেন। পরে অবশ্য চলতি বছরের জুলাই মাসে জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার চালান দেশে আসার পর দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় থাকাদের টিকা দেওয়া শুরু হয়।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার ও মডার্না মিলে দেশে টিকা এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ২ লাখ ৪৫ হাজার ২৫৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। সে হিসাবে, এই মুহূর্তে ৬৮ লাখ ৩৯ হাজার ৮২৫ ডোজ টিকা মজুদ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশে এলো আরও ৮ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা

আপডেট সময় ০৯:৪৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১