ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোগীর পেটে শতাধিক পেরেক, স্ক্রু ও নাট-বল্টু!

আকাশ নিউজ ডেস্ক:

প্রচণ্ড পেট ব্যাথার সমস্যা নিয়ে হাসপাতালের দারস্থ হয়েছিলেন রোগী। অবস্থা বেগতিক দেখে তাকে ভর্তি নেয় হাসপাতাল। পরে অবস্থা বুঝে তাকে অপারেশনের নির্দেশ দেন চিকিৎসকরা। অপারেশনের সময় তার পেট থেকে যা বেরুল তা দেখে তাজ্জব বনে গেছেন চিকিৎসকরা।

ওই রোগীর পেট থেকে বেরিয়েছে শতাধিক পেরেক, স্ক্রু, নাট-বল্টু। এমনকি ধারালো ছুরিও। সম্প্রতি এমন অদ্ভূত ঘটনা ঘটেছে ইউরোপের দেশ লিথুনিয়ার একটি হাসপাতালে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বালটিক সমুদ্র সৈকতের পাশে অবস্থিত ক্লাইপেডিয়া বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনঘণ্টা ধরে এই অস্ত্রোপচার হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, অ্যালকোহলে আসক্ত ছিলেন রোগী। সেটি ছাড়ার পর গত এক মাস ধরে এগুলো ধাতব গিলেছেন তিনি।

সার্জন সারুনাস ডাইলিদেনাস বলেন, এটি একটি অনন্য ঘটনা। তার পেট যেসব পেরেক, স্ক্রু পাওয়া গেছে তার মধ্যে ৪ ইঞ্চির একটি ধাতব বস্তুও ছিল। অস্ত্রোপচারের পর তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।তবে আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

রোগীর এই অস্ত্রোপচারের বিষয়টি লিথুনিয়ার এলআরটি সাময়িকীতে এ নিয়ে নিবন্ধ প্রকাশিত হয়েছে।

ক্লাইপেডিয়া হাসপাতালের চিকিৎসকরা এই ঘটনাকে ব্যতিক্রম বলে মন্তব্য করলেও এমন ঘটনা আরো কয়েকটি ঘটেছে।

২০১৮ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার সেন্ট পিটার্স স্পেশ্যালাইজড হাসপাতালে পেট ব্যাথা নিয়ে এসেছিলেন এক রোগী। অপারেশনের পর সময় তার পেট থেকে শতাধিক পেরেক, স্ক্রু-কব্জা বের করা হয়।

ওই হাসপাতালের চিকিৎসক দাওয়িত টিয়ারা জানিয়েছিলেন, ৩৩ বছর বয়সি ওই রোগী বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। এমতাবস্থায় প্রায় ১২২টি পেরেক, চারটি পিন, একটি টুথপিক এবং ভাঙা কাচের গ্লাস খেয়ে ফেলেছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোগীর পেটে শতাধিক পেরেক, স্ক্রু ও নাট-বল্টু!

আপডেট সময় ০১:৫৪:১২ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১