ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেয়ারবাজারে মূলধন বাড়ল আরও ৪৪০৭ কোটি টাকা

আকাশ জাতীয় ডেস্ক:

গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই ঊর্ধ্বমুখী ছিল শেয়ারবাজার। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে চার হাজার কোটি টাকার উপরে। এর মাধ্যমে দুই সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বাড়ল সাড়ে ছয় হাজার কোটি টাকার ওপর। তার আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন প্রায় ১২ হাজার কোটি টাকা কমে। গেল সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে পাঁচ লাখ ৮১ হাজার ৫৪৩ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল পাঁচ লাখ ৭৭ হাজার ৩৬ কোটি টাকা। অর্থাৎ গেল সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে চার হাজার ৪০৭ কোটি টাকা।

গেল সপ্তাহের আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছিল দুই হাজার ৫৬১ কোটি টাকা। এ হিসাবে টানা দুই সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বাড়ল ছয় হাজার ৯৬৮ কোটি টাকা। অবশ্য দুই সপ্তাহের এই উত্থানের আগে বাজার মূলধন কমেছিল ১১ কোটি ৮৪৩ লাখ টাকা। এ হিসাবে প্রায় ১২ হাজার কোটি টাকা বাজার মূলধন হারানোর পর প্রায় সাত হাজার কোটি টাকা ফিরে এসেছে। বাজার মূলধন বাড়া বা কমার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মিলিতভাবে ওই পরিমাণ বেড়েছে বা কমেছে। অর্থাৎ বাজার মূলধন বাড়লে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা অর্থের পরিমাণ বেড়ে যায়। একইভাবে বাজার মূলধন কমলে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা অর্থের পরিমাণ কমে যায়।

এদিকে গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শেয়ারবাজারে মূলধন বাড়ল আরও ৪৪০৭ কোটি টাকা

আপডেট সময় ০১:৪৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১