ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাবিননামায় স্বাক্ষর করে রাইস কুকারকে বিয়ে, ৪ দিন পর ডিভোর্স

আকাশ নিউজ ডেস্ক:

রীতিমতো কাবিননামায় স্বাক্ষর করে নিজের প্রিয় রাইস কুকারকে বিয়ে করেছিলেন এক যুবক। বিয়ের পর ‘কনে’র সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশকিছু ছবি পোস্ট করে আলোড়ন তুলেছিলেন তিনি। কিন্তু বিয়ের মাত্র চারদিন পরই প্রিয় রাইস কুকারকে ডিভোর্স দিয়েছেন ওই যুবক। কারণ শুনে অবশ্য নেটিজেনরা অবাক হয়ে গেছেন।

শুক্রবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার খোইরুল আনাম নামে এক যুবক রাইস কুকারকে বিয়ে করার ছবি নিজের ভ্যারিফাইড ফেসবুকে পোস্ট করেছেন। একটা ছবিতে তাকে রাইস কুকারকে চুমু খেতে দেখা গেছে। আরেকটা ছবিতে তিনি দেখা গেছে, তিনি বিয়ের কাবিননামায় স্বাক্ষর করছেন।

ওই পোস্টের ক্যাপশনে তিনি রাইস কুকার সম্পর্কে বলেছেন, এটা রান্নার ব্যাপারে একদম বাধ্য, সৎ, প্রেমময় ও ভালো।

তার এই পোস্ট দেখে অবশ্য নেটিজেনরা হাসি থামতে পারছেন না। ফেসবুকে তার পোস্টে ১০ হাজারের বেশি লাইক পড়েছে। পোস্টটিতে কমেন্ট করেছেন বারোশ’ জনের বেশি মানুষ।

যদিও প্রিয় রাইস কুকারের প্রতি ভালোবাসা বেশিদিন স্থায়ী হয়নি। বিয়ের মাত্র চারদিন পর তাকে ‘ডিভোর্স’ও দিয়েছেন তিনি। তার মতে এই রাইস কুকার শুধু ভাত রান্না করতে পারে। অন্য কাজে মোটেও পারদর্শী নয়। ফেসবুকে বিয়ের ঘোষণাও দিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাবিননামায় স্বাক্ষর করে রাইস কুকারকে বিয়ে, ৪ দিন পর ডিভোর্স

আপডেট সময় ০৫:১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১