ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক বছরে কত মসজিদ বন্ধ করল ফ্রান্স, জানালেন দেশটির মন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, ২০২০ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত ৮৯টি মসজিদ পরিদর্শন শেষে এর এক-তৃতীয়াংশ বন্ধ করে দিয়েছে ফ্রান্স। তুরস্কের গণমাধ্যম আনাদোলু এ তথ্য জানায়।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড লে ফিগারো নামে একটি গণমাধ্যমকে বলেন, ‘বিচ্ছিন্নতাবাদবিরোধী আইন’ প্রণয়নের আগে ‘উগ্রবাদকে’ প্রশ্রয় দেওয়ার অভিযোগে ৬৫০টি স্থান বন্ধ করে দেওয়া হয়। সে সময় ফ্রান্স পুলিশ প্রায় ২৪ হাজার স্থান পরিদর্শন করে।

জেরাল্ড জানান, উগ্রবাদসংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ২০২০ সালের নভেম্বর থেকে ৮৯টি মসজিদ পরিদর্শ করে ফ্রান্সের পুলিশ। এসবের এক-তৃতীয়াংশ মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া আরও ছয়টি মসজিদ বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি থাকার পরও স্ট্রাসবার্গে ‘আইয়ুব সুলতান’ নামে নির্মীয়মাণ নতুন একটি মসজিদ নির্মাণের বিষয়ে নিজেদের বিরোধিতার কথা জানান জেরাল্ড।

‘রাজনৈতিক ইসলাম’ মতবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে পাঁচটি মুসলিম সংস্থা নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া অক্টোবরে আরও চারটি নিষিদ্ধ করা হবে। ২০৫টি সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত এবং দুই ইমামকে বহিষ্কার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচ্ছিন্নতাবাদবিরোধী আইন তাদের আরও বেশি কিছু করার অনুমতি দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এক বছরে কত মসজিদ বন্ধ করল ফ্রান্স, জানালেন দেশটির মন্ত্রী

আপডেট সময় ০৫:০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১