ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

রেসিপি: রূপচাঁদায় ক্যাপসিকাম

আকাশ নিউজ ডেস্ক:

সামুদ্রিক মাছের পুষ্টিগুণ মিঠাজলের মাছের তুলনায় অনেক গুণ বেশি। সারাবছরই বাজারে বিভিন্ন জাতের সামুদ্রিক মাছ পাওয়া যায়। সামুদ্রিক মাছের মধ্যে রূপচাঁদা খুবই সুস্বাদু। সামুদ্রিক এ মাছে রয়েছে প্রচুর পুষ্টিগুণ।

ক্যাপসিকামের সঙ্গে রূপচাঁদা দিয়ে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু একটি খাবার। আসুন জেনে নিই কীভাবে রান্না করবেন ক্যাপসিকাম দিয়ে রূপচাঁদা মাছ।

উপকরণ :

আস্ত রূপচাঁদা মাছ ৫টি, ক্যাপসিকাম কুচি মনমতো, পেঁয়াজ বাটা ১ কাপ, ক্যাপসিকাম ব্লেন্ড হাফ কাপ, তেল হাফ কাপ, লবণ স্বাদমতো, হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ।

যেভাবে করবেন :

প্রথমে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে দুপাশে লম্বা লম্বা কয়েকটি দাগে কেটে নিতে হবে। এখন লবণ ও হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে হালকা করে তেলে ভেজে নিতে হবে। এবার প্যানে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা দিয়ে নাড়তে হবে।

ভাজা ভাজা হয়ে এলে জিরা, মরিচ ও হলুদের গুঁড়া দিন। তার পর হালকা পরিমাণমতো গরম পানি দিয়ে বলক এলে মাছ, ক্যাপসিকাম পেস্ট ও কাঁচামরিচ দিতে হবে।

এর পর ঝোল কমে এলে ক্যাপসিকাম কুচি দিয়ে ২-৩ মিনিট পর চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

রেসিপি: রূপচাঁদায় ক্যাপসিকাম

আপডেট সময় ১১:০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১