ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মৃত্যুর চার দিন পর ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, স্ত্রী আইসিইউতে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

শাহজালালে ৪০টি সোনার বার উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা সোমবার দুপুরে ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০টি সোনার বার উদ্ধার করেছে। কলকাতা থেকে আসা বাংলাদেশ ইউএস বাংলার (বিএস-২০২) একটি ফ্লাইটের অভ্যন্তরে ৮এফ নম্বরের সিটের নিচে লুকানো বারগুলো হলুদ রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ১টি কালো রঙের প্যাকেটে ছিল।

বারগুলোর প্রতিটির ওজন ১০ তোলা। মোট ওজন ৪ কেজি ৬০০গ্রাম। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মুল্য ২ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, ইউএস বাংলার (বিএস-২০২) ফ্লাইটটি মাস্কট থেকে চট্টগ্রাম হয়ে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই বিমান ঢাকা হয়ে কলকাতায় গমন করে এবং একইদিন দুপুর আড়াইটার দিকে কলকাতা থেকে ঢাকায় ফিরে আসে।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে এ বিমানে তল্লাশি চালিয়ে এসব সোনার বার আটক করে। সোনা বারগুলো শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের হেফাজতে আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালালে ৪০টি সোনার বার উদ্ধার

আপডেট সময় ১১:৫৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭