ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পদ্মায় নদীতে বস্তার ওপর ভাসছিল দেড় বছরের শিশু

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পদ্মায় বুধবার নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে চারজনের লাশ।

এদিকে নৌকাডুবির পর পটলের বস্তার ওপর ভাসছিল দেড় বছরের এক শিশু। পাশে তার মা বস্তা ধরে কাঁদছিল।

ডুবে যাওয়ার সময় নৌকায় থাকা বেগুন ব্যবসায়ী আব্দুল করিম বলেন, তীব্র স্রোত আর ঝড়ের কবলে পড়ে নৌকাটি। একটুপরই আরও একটি ঢেউয়ে আমাদের নৌকা উল্টে যায়। এ সময় আমি চোখ খুলেই দেখি চারদিকে মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কাকে ধরবো, কাকে বাঁচাবো বুঝে উঠতে পারছিলাম না। এমন সময় দেখি দেড় বছরের একটা বাচ্চা পটলের বস্তার ওপর অঝোরে কাঁদছে। তাড়াতাড়ি গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করে নৌকায় পৌঁছে দেই।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল থেকেই আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে। বিকেল পর্যন্ত নতুন করে কারও সন্ধান মেলেনি।

উল্লেখ্য, গত বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জের বোগলাউড়ি ঘাট থেকে একটি যাত্রীবোঝায় নৌকা পাঁকা ইউনিয়নের বিশ রশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় নৌকাটি লক্ষীপুর চরের সামনে পৌঁছালে বাতাসের কবলে পরে ডুবে যায়।

এ ঘটনায় মৃতরা হলেন- পাঁকা ইউনিয়নের বিশ রশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী নিলুফা বেগম (৫০) ও সদর উপজেলার নারায়ণপুরের বাবু আলীর মেয়ে মাইশা খাতুন (৫), সদর উপজেলার নারায়ণপুরের ফিটুর ছেলে আসমাউল (৫) ও মেয়ে আয়েশা (৩)। এর মধ্যে নিলুফা ও মাইশা সম্পর্কে নানি-নাতনি এবং আসমাউল-আয়েশা সম্পর্কে ভাইবোন।

নিখোঁজরা হলেন, দশরোশিয়া এলাকার সাজ্জাদ আলীর ছেলে খায়রুল ইসলাম (৫০), একই এলাকার বাবু ইসলামর ছেলে আসমাউল হক (১২), নারায়ণপুর এলাকার হারুন আলীর স্ত্রী ডেইজি বেগম (২৭) ও তার মেয়ে বৃষ্টি খাতুন (৭), জংলা পাড়া এলাকার আমিন আলীর মেয়ে আমেনা খতুন (১২), ও তার ছেলে মাসুম আলী (৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ পরিচালক সাবের আলী প্রামাণিক। তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা হয়েছে।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল থেকেই আবারও উদ্ধার অভিযান শুরু হয়। বিকেল পর্যন্ত নতুন করে কারও সন্ধান মেলেনি।

উল্লেখ্য, গত বুধবার দুপুরে শিবগঞ্জের বোগলাউড়ি ঘাট থেকে একটি যাত্রীবোঝায় নৌকা পাঁকা ইউনিয়নের বিশ রশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় নৌকাটি লক্ষীপুর চরের সামনে পৌঁছালে বাতাসের কবলে পরে ডুবে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পদ্মায় নদীতে বস্তার ওপর ভাসছিল দেড় বছরের শিশু

আপডেট সময় ০৯:২৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১