ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

কারাগারে ২০ লাখ টাকা দেনমোহরে আসামির সঙ্গে বাদীর বিয়ে

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী এক হাজতির সঙ্গে মামলার বাদিনীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে কারাগারের ভেতরে তাদের বিয়ে হয়। হাজতি ওই বরের নাম কে এম আক্কাস (৪৫)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন পূর্ব খাটিয়া এলাকার আব্দুল হামিদের ছেলে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন জানান, ঢাকার পল্টন থানায় দায়ের নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় গ্রেফতার কে এম আক্কাস এ কারাগারে বন্দী রয়েছেন। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ওই মামলার বাদিনীর সঙ্গে বৃহস্পতিবার দুপুরে কারাগারের ভেতর হাজতি কে এম আক্কাসের বিয়ে অনুষ্ঠিত হয়। উভয়পক্ষের একজন করে অভিভাবকের উপস্থিতি ও সম্মতিতে ২০ লাখ ১ টাকা দেনমোহর ধার্য করে মামলার বাদী ও আসামির বিয়ে সম্পন্ন হয়। চলতি বছরের প্রথম থেকে কে এম আক্কাস কারাগারে বন্দী রয়েছেন।

তিনি আরও জানান, মামলার বাদিনীর বাড়িও চট্টগ্রামে। পরিচয়ের সূত্র ধরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে প্রেমিকাকে বিয়ে না করে আক্কাস অন্য এক নারীকে বিয়ে করেন। এ ঘটনার পর আক্কাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন তার প্রেমিকা (৩৫)। এ মামলায় গ্রেফতার হন আক্কাস। পরবর্তীতে আক্কাসকে ডিভোর্স দেন তার স্ত্রী। হাইকোর্ট ডিভিশনের স্মারক নং-৩৮২৯১ তারিখ ১৯/৯/২১ মূলে এ বিয়ে সম্পন্ন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

কারাগারে ২০ লাখ টাকা দেনমোহরে আসামির সঙ্গে বাদীর বিয়ে

আপডেট সময় ০৯:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১