ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘নগদ’ লাভ ক্যালকুলেটরে বুঝে নিন লাভের হিসাব

আকাশ জাতীয় ডেস্ক:

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ নিয়ে এলো লাভ ক্যালকুলেটর। ‘নগদ’ গ্রাহক অথবা যার ‘নগদ’ অ্যাকাউন্ট নেই, যে কেউই লাভ ক্যালকুলেটরের মাধ্যমে অন্যান্য অপারেটরের তুলনায় ‘নগদ’ ব্যবহার করে লাভের হিসাব করতে পারবেন।

সম্প্রতি ‘নগদ’-এর ওয়েবসাইটে লাভ ক্যালকুলেটর সংযুক্ত করা হয়। যেখানে একজন ব্যক্তি কয়েকটি ধাপ অনুসরণ করে বাৎসরিক ‘নগদ’ ব্যবহারে কত লাভ হয় তা হিসাব করতে পারবেন। সেন্ড মানি, মোবাইল রিচার্জ অথবা ক্যাশ আউটসহ যে লেনদেনই হোক না কেন, গ্রাহক ‘নগদ’ ব্যবহারে বেশি লাভ পেয়ে থাকেন। ক্যালকুলেটরে গ্রাহক তার মাসিক লেনদেনের তথ্য দিলে পুরো এক বছরে কত বেশি লাভ হবে, তা দেখিয়ে দেয়। ‘নগদ’-এর সার্ভিস এবং অফারের ভিত্তিতে এই লাভের হিসাব করা হয়েছে।

ক্যাম্পেইনটি শুরু হওয়ার তারিখ থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত পুরস্কার পাওয়া যাবে। লাভ ক্যালকুলেটরে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতি মিনিটের প্রথমজন ১০ টাকা পুরস্কার হিসেবে পাবেন, যা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে গ্রাহকের নম্বরে চলে যাবে। যদি কারও ‘নগদ’ অ্যাকাউন্ট না থাকে, তাহলে অ্যাকাউন্ট খোলার পর তিনি পুরস্কার গ্রহণ করতে পারবেন। একজন অংশগ্রহণকারী মাসে একবারই পুরস্কার জিততে পারবেন।

এ বিষয়ে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, ‘লাভ ক্যালকুলেটরের মাধ্যমে মানুষ খুব সহজেই দেখতে পারবে ‘নগদ’ ব্যবহারে ঠিক কতটুকু লাভ বেশি হচ্ছে। এমনিতেও সাড়ে পাঁচ কোটি মানুষ দেশি ‘নগদ’-এর ওপর আস্থা রেখেছেন, সেই আস্থার সঙ্গে তুলনামূলকভাবে ‘নগদ’-এ লাভের হিসাবটি সবার জানা থাকলে মানুষ লেনদেনে আরও আগ্রহী হবে। ’

এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ‘নগদ’-এর হটলাইন ১৬১৬৭ নম্বরে ফোন করে অথবা ভেরিফায়েড ফেসবুক পেইজে বিস্তারিত জানতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘নগদ’ লাভ ক্যালকুলেটরে বুঝে নিন লাভের হিসাব

আপডেট সময় ০৫:৩২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১