ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইকুয়েডরের কারাগারে সংঘর্ষে নিহত ১১৬

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের কারগারে দুই সন্ত্রাসী গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় ৫০ জন।

দেশটির কারা ইতিহাসে এটিই সবচেয়ে বড় সহিংসতার ঘটনা। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে এ সংঘর্ষ হয়। এ সময় অন্তত পাঁচ জনের শিরশ্ছেদ করা হয়েছে। আর বাকিরা গুলিতে নিহত হন।

এ ঘটনায় পুলিশ কমান্ডার ফাস্তো বুয়েনানো বলেন, প্রায় চারশ’ পুলিশের চেষ্টায় কারাগারের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হয়েছে। কারাগারটিতে মূলত মাদক চক্র সংশ্লিষ্ট অপরাধীদের বন্দি রাখা হতো।

তিনি আরও বলেন, এক অংশের বন্দিরা দেয়ালে গর্ত খুঁড়ে অন্য অংশে প্রবেশ করে। সেখানেই প্রতিদ্বন্দ্বী গ্রুপের সদস্যদের ওপর আক্রমণ করা হয়।

ইকুয়েডরের কারাগার কর্তৃপক্ষের পরিচালক বলিভার গারজন বলেন, বুধবার দুপুর ২টার দিকে পুলিশ কারাগারের নিয়ন্ত্রণ ফিরে পায়, কিন্তু রাতে আবারও গুলি চলেছে, বিস্ফোরণও হয়েছে। আর আজ (বৃহস্পতিবার) সকালে আমরা কারাগারের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছি।

তিনি আরও বলেন, যে স্থানে সংঘাত হয়েছে সেখানে আমরা যতই ভেতরের দিকে যাচ্ছি, ততই নতুন নতুন মরদেহের সন্ধান পাচ্ছি।

প্রসঙ্গত, কারাগারের নিয়ন্ত্রণ নিতে প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সর্বশেষ দাঙ্গার ঘটনা এটি। এর আগে ফেব্রুয়ারিতে আরেক দাঙ্গায় ৭৯ বন্দি নিহত হয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইকুয়েডরের কারাগারে সংঘর্ষে নিহত ১১৬

আপডেট সময় ০৪:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১