ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

রাখাইনে হিন্দুদের গণকবরের সন্ধান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইনে হিন্দু ধর্মাবলম্বী রোহিঙ্গাদের একটি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির সেনাবাহিনী। মিয়নমারের সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, ওই গণকবরে কেবলমাত্র হিন্দুদের মৃতদেহ পাওয়া গেছে। সেনাবাহিনীর দাবি, রোহিঙ্গা মুসলিম জঙ্গিরা ওই হিন্দুদের হত্যা করছে।

মিয়ানমারের সেনাবাহিনীর ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতি থেকে জানা গেছে, উত্তরাঞ্চলীয় রাখাইন প্রদেশের একটি গ্রাম থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি গণকবর খুঁড়ে মোট আটাশটি মৃতদেহ বের করে এনেছে, এদের সবাই হিন্দু ধর্মাবলম্বী, বেশীরভাগই মহিলা। যদিও ওই এলাকায় চলাচল নিয়ন্ত্রিত থাকার কারণে সেনাবাহিনীর এই অভিযোগ যাচাই করা সম্ভব হয়নি।

রাখাইনে গত পঁচিশে অগাস্ট থেকে সহিংসতা শুরু হবার পর এখন পর্যন্ত চার লাখ ত্রিশ হাজারের বেশী রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে এসেছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি বিবিসিকে বলেছেন, নির্মম হত্যাকাণ্ড, ধর্ষণ এবং বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেয়ার কারণে রোহিঙ্গারা আতঙ্ক আর উদ্বেগে দিন কাটাচ্ছে। রাখাইনে চলমান সহিংসতাকে ‘জাতিগত নিধন’ বলে বর্ণনা করেছে জাতিসংঘ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমারের সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

রাখাইনে হিন্দুদের গণকবরের সন্ধান

আপডেট সময় ১১:৪৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭