ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক ব্যক্তিকে একসঙ্গে ৪ বার টিকা দেওয়ার অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

সাতক্ষীরার বল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গৌতম রায় নামে এক ব্যক্তিকে চারবার টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। টিকা প্রদানকারী স্বাস্থ্য সহকারীর নাম নাজমুন নাহার।

নাজমুন নাহার সদর উপজেলার বল্লী ইউনিয়নে কর্মরত। টিকা গ্রহণকারী গৌতম রায় সদর উপজেলার আমতলা গ্রামের ভজহরী রায়ের ছেলে।

সদর হাসপাতালে গিয়ে গৌতম রায় জানান, তিনি গণটিকা দিতে সকালে বল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে যান। পরে তাকে পরপর চারবার টিকা দেওয়া হয়। টিকার পুরো বোতল দেওয়ার জন্য তাকে এভাবে টিকা দিচ্ছে বলে তিনি মনে করেছিলেন। পরে বুঝতে পেরে ভয় পেয়ে যান।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, গৌতম রায়কে আমি ডেকে পাঠিয়েছিলাম। তার হাতের ওপরের দিকে তিনটা দাগ আমি দেখতে পেয়েছি। টিকার পুরো বোতল শেষ করার জন্যই গৌতম চারটি টিকা নিয়েছেন বলে দাবি করেছেন। এছাড়া টিকাপ্রদানকারী তাকে পরপর টিকা দিচ্ছেন বলে তিনি আপত্তিও করেননি।

সিভিল সার্জন আরও জানান, এই ঘটনায় তদন্ত করে জানা গেছে, তাকে একবারই টিকা দেওয়া হয়েছে। এলার্জিজনিত কারণে তার হাতের ওপরের অংশ ফুলে গেছে বলে তদন্ত করে আমাকে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

এদিকে, জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৮৭টি কেন্দ্রে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া শুরু হয়। গণটিকা কর্মসূচি চলে বিকেল ৪টা পর্যন্ত। জেলায় দুইদিন ব্যাপী এই ক্যাম্পেইনে এক লাখ ২১ হাজার টিকা প্রদান করা হবে।

সাতক্ষীরা সিভিল সার্জন জানান, ৭৮টি ইউনিয়ন পরিষদ ও সাতক্ষীরা পৌরসভার নয়টি ওয়ার্ডে এক লাখ ২১ হাজার করোনার প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে। প্রতিটি ইউনিয়নে ১৫০০ জন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৫০০ জনকে প্রথম ডোজের এই টিকা দেওয়া হবে। মঙ্গলবার ও বুধবার এই দুই দিন ক্যাম্পেইন চলবে। যাদের রেজিস্ট্রেশন করা রয়েছে তারাই কেন্দ্রে গিয়ে এই টিকা গ্রহণ করতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এক ব্যক্তিকে একসঙ্গে ৪ বার টিকা দেওয়ার অভিযোগ

আপডেট সময় ১১:৩৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১