ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ই-কমার্স নিয়ে অথরিটি গঠন ও আইন প্রণয়নে ১৬ সদস্যের কমিটি

আকাশ জাতীয় ডেস্ক:

ই-কমার্সে শৃঙ্খলা ফেরাতে অথরিটি গঠন ও ডিজিটাল কমার্স আইন প্রণয়নে কারিগরি বিষয়ে পরামর্শ প্রদানে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা-২০২০ (সর্বশেষ সংশোধিত) এর পরিশিষ্ট -১ এর উল্লেখিত কর্মপরিকল্পনার নির্দেশনা অনুযায়ী ডিজিটাল কমার্স সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড তথা ডিজিটাল কমার্সের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য সংঘটন, লেনদেন সৃষ্ট ভোক্তা বা বিক্রেতা অসন্তোষ, প্রযুক্তিগত সমস্যা নিরসনের লক্ষ্যে নিম্নলিখিত সদস্যের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠন করা হলো। কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের মহাপরিচালক ও আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য (আইআইটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব (আইআইটি) এ.এইচ.এম. সফিকুজ্জামানকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে আহ্বায়কের বাইরে অন্যান্য প্রতিষ্ঠানের একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে থাকবে। এসব প্রতিষ্ঠানগুলো হলো- তথ্য ও প্রযুক্তি বিভাগ প্রতিনিধি, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালযয়ের জননিরাপত্তা বিভাগ, স্থানীয় সরকার ও সমবায় বিভাগ, বাংলাদেশ পুলিশ, সাইবার ক্রাইম ইন্টেলিজেন্স শাখা, র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যা ব), বাংলাদেশ ব্যাংক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, এটুআই ও বেসিসের প্রতিনিধি, ই-কমার্স অ্যাসােশিয়েশন অব বাংলাদেশের সভাপতি বা সাধারণ সম্পাদক প্রতিনিধিত্ব করবেন। কমিটি সদস্য সচিব চিসাবে থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের একজন উপসচিব।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গঠিত কমিটি বাণিজ্য মন্ত্রণালয়কে সময়ে সময়ে কারিগরি বিষয়ে পরামর্শ প্রদান করবে। প্রতিমাসে একবার অথবা যখন প্রয়োজন মনে করবে, তখনই কমিটির সভা আহ্বান করা যাবে। কমিটি প্রয়োজন মনে করলে যেকোনো মন্ত্রণালয় বিভাগ বা দপ্তর হতে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তাকে সদস্য কো-অপ্ট করতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

ই-কমার্স নিয়ে অথরিটি গঠন ও আইন প্রণয়নে ১৬ সদস্যের কমিটি

আপডেট সময় ০৬:৩৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১