ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশে আসছেন ইন্টারনেটে আলোচিত হাবিব ও নাতালিয়া দম্পতি

আকাশ নিউজ ডেস্ক:

বাংলাদেশের ছেলে হাবিব ও বেলারুশের মেয়ে নাতালিয়ার সাংসারিক জীবনের নানা খুঁটিনাটির মজার সব ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের। ভ্রমণ, শপিং, রান্না-বান্না, খেলাধুলার ভিডিও তারা আপলোড করেন ফেসবুক ও ইউটিউবে।

জার্মানির বিখ্যাত ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ স্টেডিয়ামে কাজ করতে গিয়ে হাবিবের সাথে পরিচয় নাতালিয়ার। ২০১৭ সালের ৯ জুলাই তারা বিয়ে করেন। নাদিয়া নামে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। বর্তমানে তারা জার্মানির পূর্বাঞ্চলের সাক্সনি অঙ্গরাজ্যের কেমনিজ শহরে থাকেন।

হাবিবের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায়। পড়াশুনা করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ২০১২ সালে জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখে উচ্চশিক্ষার জন্য যান তিনি। বর্তমানে পড়াশোনা শেষে জার্মান একটি ইঞ্জিনিয়ারিং কনসালটিং ফার্মে ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। আর ফার্মাসিতে উচ্চতর ডিগ্রি নিয়ে বর্তমানে নাতালিয়া একটি কোম্পানিতে ফার্মাসিস্ট হিসেবে কর্মরত রয়েছে।

২০২০ সালের অক্টোবরের শেষে শখের বশেই ‘নাতালিয়া অ্যান্ড হাবিব- দ্য মিক্স ম্যাচ ফ্যামিলি’ নামে একটি ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজ খোলেন। অল্পদিনেই তাদের ইউটিউব চ্যানেলটি জনপ্রিয় হয়ে ওঠে। বিনোদনের পাশাপাশি সামাজিক বার্তামূলক ভিডিও, যেমন নারীদের সম্মান ও অধিকার, সাংসারিক কাজে পুরুষদের সহায়তা করা, বাচ্চাদের সঠিক খাদ্যাভ্যাস ও তাদের দৈনন্দিন জীবনের পজিটিভ দিকগুলো তুলে ধরেন।

নাতালিয়া ও মেয়ে নাদিয়াকে নিয়ে এখনো বাংলাদেশে আসা হয়নি হাবিবের। গতকাল রবিবার ফেসবুকে ভিডিও পোস্ট করে হাবিব ও নাতালিয়া জানিয়েছেন, তারা বড়দিনের ছুটিতে তিন সপ্তাহের জন্য বাংলাদেশে আসবেন। এরইমধ্যে টিকেট কেটেছেন তারা। বাংলাদেশ ভ্রমণ নিয়ে সবার কাছে পরামর্শও চেয়েছেন। নতুন বছর বাংলাদেশে উদযাপন করবেন এ দম্পতি। নাতালিয়া জানান, বাংলাদেশে পরিবারের সঙ্গে তিনি সময় কাটাতে চান। পাশাপাশি বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখতে চান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশে আসছেন ইন্টারনেটে আলোচিত হাবিব ও নাতালিয়া দম্পতি

আপডেট সময় ১০:৩০:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১