ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারে বিদ্রোহীদের ওপর বিমান হামলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের স্যাগাইং অঞ্চলে জান্তাবিরোধীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এরপর দেশটির কিছু এলাকায় বিমান হামলা শুরু করেছে সামরিক বাহিনী। স্থানীয় গণমাধ্যম এবং মিলিশিয়া সদস্যরা বলেছে, সংঘর্ষের কারণে স্যাগাইংয়ের কিছু জেলায় ফোন এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি অং সান সু চি সরকারকে হটিয়ে দেশটিতে সামরিক বাহিনী ক্ষমতায় আসার পর থেকেই সংকটাপন্ন পরিস্থিতি বিরাজ করছে মিয়ানমারে। দেশে জান্তাবিরোধী বিক্ষোভ চলে আসছে। সেনাবাহিনীর বিরুদ্ধে লড়তে গঠিত হয়েছে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফএস)।

স্থানীয় সংবাদমাধ্যম ডিভিবির খবরে বলা হয়েছে, উত্তর-পশ্চিম মিয়ানমারের স্যাগাইংয়ের পিনলেবু এলাকায় সেনাবাহিনীর অভিযানের সময় বিমান হামলা চালানো হয়েছে। শনিবার রাতে ফোন এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগে বিমান হামলা এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বাসিন্দারা জানান।

পিনলেবু পিডিএফের একজন সদস্য ওই এলাকার বাইরে থেকে বার্তাসংস্থা রয়টার্সকে বিমান হামলার তথ্য নিশ্চিত করেন। তবে হামলায় পিডিএফএস’র কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মিয়ানমারে বিদ্রোহীদের ওপর বিমান হামলা

আপডেট সময় ১০:১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১