ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড়ির ১০০ মিটার দূরে মিলল নিখোঁজ শিহাবের লাশ

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর মহানগরীর পূবাইলে নিখোঁজ শিশু শিহাবের (৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে পূবাইলের মেট্রোপলিটন থানার ৪০নং ওয়ার্ডে বসতবাড়ির ১০০ মিটার দূরে একটি বাড়ির কলাপসিবল গেটের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শিহাব পূবাইলের মেট্রোপলিটন থানার ৪০নং ওয়ার্ডের মাজুখান উত্তরপাড়া এলাকার জুয়েলের ছেলে।

এর আগে শনিবার দুপুরে নিখোঁজ হয় শিহাব। সারা দিন খোঁজাখুঁজির পর রাতেই শিশু শিহাবের নিখোঁজের বিষয়টি জানিয়ে তার বাবা জুয়েল বাদী হয়ে পূবাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

জানা যায়, শনিবার দুপুরে নিখোঁজের পর রোববার ভোরে প্রতিবেশীরা ওই এলাকায় সালাম মুন্সিরবাড়ির পাশে শিহাবের লাশ পড়ে থাকতে দেখে তার দাদা সিরাজ মিয়াকে খবর দেয়। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

খোঁজ নিয়ে জানা যায়, ৬-৭ মাস আগে পারিবারিক কলহের জেরে শিশুটির মা হেনাকে বাড়ি থেকে বের করে দেন শিহাবের বাবা জুয়েল (২৮)। সেই থেকে শিশুটি তার বাবার ও দাদা-দাদির সঙ্গে মাজুখানেই থাকত।

এ ছাড়া পাশাপাশি শিহাবের মা হেনা বেগম আশুলিয়া বেড়িবাঁধ এলাকায় একটি এমব্রয়ডারি কারখানায় কাজ নিয়ে একই এলাকায় ভাড়া বাসায় পৃথকভাবে বসবাস করতেন। জুয়েল মাজুখান বাজারে একটি ফটোসপ স্টুডিও খুলে ব্যবসা করেন।

এ ঘটনায় শনিবার রাতে শিহাবের বাবা জুয়েল বাদী হয়ে সাধারণ ডায়েরি করেন।

শিহাবের বাবা জুয়েল বলেন, ছোট্ট শিহাবের আবদার রক্ষা করতে বাইকে করে শনিবার সকালে পূবাইলের বিভিন্ন এলাকা ঘুরিয়ে দেখান তিনি। কে জানত এটিই তার বাবার কাছে শেষ আবদার ছিল।

তিনি বলেন, আমার জন্ম এখানে কিন্তু কে বা কারা আমার নিষ্পাপ শিশুকে নির্যাতন করে এভাবে মেরে ফেলবে সেটি আমার বোধগম্য নয়। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

পূবাইল থানার ওসি মহিদুল ইসলাম জানান, নিহত শিশুর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাড়ির ১০০ মিটার দূরে মিলল নিখোঁজ শিহাবের লাশ

আপডেট সময় ০১:৪৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১