ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে অ্যামট্রাক ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে জোপলিন শহরের কাছে ট্রেনের পাঁচটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। ট্রেনটি ১৪৭ যাত্রী নিয়ে শিকাগো থেকে সিয়াটলের দিকে যাচ্ছিল।

রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যামট্রাক বলছে, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধারকাজ পরিচালনা করছে। এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ বের করা যায়নি। তবে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এ ঘটনার পরই ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড ১৪ সদস্যের একটি দল পাঠিয়েছে।

অ্যামট্রাকের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনায় তিনজন মারা যান এবং আহত হন অন্তত ৫০ জন। ট্রেনটিতে ১৪৭ যাত্রী ও ১৩ ক্রু ছিলেন।

সামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা দেছে, দুর্ঘটনার পর রাস্তার পাশে অনেক যাত্রী দাঁড়িয়ে আছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাষ্ট্রে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩

আপডেট সময় ০১:০০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১