ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনে সব ধরনের ক্রিপ্টো-কারেন্সি লেনদেন নিষিদ্ধ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ক্রিপ্টো-কারেন্সির সংশ্লিষ্ট সব ধরনের আর্থিক লেনদেনকে অবৈধ ঘোষণা করেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। ফলে দেশটিতে ডিজিটাল বাণিজ্যের এ মাধ্যমটির কার্যত অবসান ঘটেছে।

শুক্রবার এক বিবৃতিতে পিপলস ব্যাংক অব চায়না জানিয়েছে, ভার্চ্যুয়াল মুদ্রাসংক্রান্ত ব্যবসায়িক কর্মকাণ্ড হলো অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড। এতে জনগণের সম্পত্তির নিরাপত্তা বিঘ্নিত হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুসারে তদন্ত ও বিচারের মুখোমুখি হতে হবে।

এর ফলে ক্রিপ্টো-কারেন্সি সংশ্লিষ্ট সবধরনের আর্থিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলো। যেমন ক্রিপ্টো কেনাবেচা, টোকেন বিক্রি, ভার্চুয়াল মুদ্রায় লেনদেন ইত্যাদি।

বিশ্বের বড় ক্রিপ্টো-কারেন্সি বাজারগুলোর একটি চীন। দেশটির বড় কোনো ঘটনা ক্রিপ্টো-কারেন্সির বৈশ্বিক দরে প্রভাব ফেলে। যেমন নিষিদ্ধকরণের ঘোষণায় বিটকয়েনের দাম এক ধাক্কায় কমেছে দুই হাজার ডলারের বেশি।

এর আগে চীনা কর্তৃপক্ষের নীতিমালার কারণে গেল বছর বিটকয়েনের মতো ক্রিপ্টো-কারেন্সির বৈশ্বিক মূল্য ব্যাপকভাবে ওঠানামা করেছে। অপরাধমূলক কর্মকাণ্ডে এ বিনিময় মাধ্যমের ব্যবহার ঘিরে সন্দেহ ও মুদ্রা পাচার রোধেই নীতিমালা কঠোর করেন চীনা নিয়ন্ত্রকরা।

মূলত ২০১৯ সালে চীনে ক্রিপ্টো-কারেন্সির কেনাবেচা সরকারিভাবে নিষিদ্ধ করা হয়। তবে অনলাইনে বৈদেশিক অর্থ লেনদেনের মাধ্যমগুলোতে তা চালু ছিল। তবে চলতি বছর চীন সরকারকে বেশ কঠোর হতে দেখা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চীনে সব ধরনের ক্রিপ্টো-কারেন্সি লেনদেন নিষিদ্ধ

আপডেট সময় ১২:৪৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১