ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জার্মানিতে জাতীয় নির্বাচন আজ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জার্মানিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ (২৬ সেপ্টেম্বর)।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির দীর্ঘদিনের দায়িত্বপ্রাপ্ত চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের পর এই নির্বাচনে যিনি জিতবেন, তার সফল হওয়ার লড়াইটি খুব কঠিন হতে পারে।

বিবিসির ওই প্রতিবেদনে আরও বলা হয়, করোনা ভাইরাস মহামারির মাঝেও ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে জার্মানিতে। প্রায় ছয় কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। মের্কেলের দীর্ঘ শাসনামলের পর এ নির্বাচনের মাধ্যমে নতুন চ্যান্সেলর পেতে যাচ্ছে জার্মানরা।

এর আগে ২০০৫ সাল থেকে টানা ১৬ বছর চ্যান্সেলর হিসেবে দায়িত্বভার সামলেছেন অ্যাঙ্গেলা মের্কেল। তবে তিনি এবার চ্যান্সেলর পদে লড়ছেন না। নতুন চ্যান্সেলরের হাতে ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি থেকে বিদায় নেওয়ার কথা রয়েছে তার।

এবার নির্বাচনে চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাঙ্গেলা মের্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) থেকে দলটির বর্তমান চেয়ারম্যান আরমিন লাশেট, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) থেকে জার্মানির বর্তমান ভাইস চ্যান্সেলর এবং অর্থমন্ত্রী ওলাফ শোলজ, পরিবেশবাদী দল গ্রিন পার্টি থেকে চ্যান্সেলর পদে লড়ছেন আনালেনা বেয়ারবক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জার্মানিতে জাতীয় নির্বাচন আজ

আপডেট সময় ১২:৩৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১