ঢাকা ১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিস্তিনি যুবককে মাথায় গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনারা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এবার ফিলিস্তিনের পশ্চিমতীরে এক ফিলিস্তিনি বিক্ষোভকারীকে মাথায় গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। তার নাম মোহাম্মদ আলি খাবিসা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং চিকিৎসকদের বরাতে আল জাজিরা জানায়, পশ্চিমতীরে ইসরায়েলি অবৈধ দখলের বিরুদ্ধে বিক্ষোভরত অবস্থায় ইসরায়েলি সেনারা গুলি চালায়। এতে মাথায় গুলিবিদ্ধ হন ২৭ বছরের ওই ফিলিস্তিনি যুবক। এরপর তাকে নাবলুসের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ফিলিস্তিনের ওয়াফা বার্তা সংস্থা জানায়, ওই সময় ইসরায়েলি সেনাবাহিনীর ছোড়া রাবার বুলেটে আটজন ফিলিস্তিনি বিক্ষোভকারী আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বিক্ষোভের সময় কয়েকশ ফিলিস্তিনি জড়ো হয়ে ইসরায়েলি সেনাবাহিনীর দিকে পাথর নিক্ষেপ করে। তাদের দাবি, এক ফিলিস্তিনি নিহত হওয়ার খবর তারা জেনেছেন। নিহতের ঘটনায় তদন্ত করা হবে বলে জানান তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফিলিস্তিনি যুবককে মাথায় গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনারা

আপডেট সময় ০১:৫০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১