ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে: জামায়াত আমির যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফার কাছে নালিশ করবে ইরান এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির ‘মাস্টারমাইন্ড তকমা’ মাহফুজ আলম বললেন এটি একটি বাজে শব্দ টাইগারদের হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী কোনো চাপেই পারমাণু নীতি পরিবর্তন করবে না উত্তর কোরিয়া, জি–৭-এর আহ্বান প্রত্যাখ্যান

যে কারণে বিসিবি পরিচালক হতে চান খালেদ মাসুদ পাইলট

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্রিকেট থেকে অবসরের পর আকরাম খান, খালেদ মাহমুদ সুজনরা বোর্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়লেও তাদের সতীর্থ বাংলাদেশ দলের সাবেক উইকেটকিপার খালেদ মাসুদ পাইলটকে সেই ভূমিকায় দেখা যায়নি।

বড় জোর ম্যাচের জয়-পরাজয় নিয়ে টেলিভিশনে টকশোতে দেখা যায় তাকে। জানা গেছে— নান্নু, আকরাম ও সুজনদের মতো এবার ক্রিকেটের সঙ্গে ভালোভাবেই সম্পৃক্ত হতে চান সাবেক এ অধিনায়ক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হতে চান তিনি। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। সেই নির্বাচনে অংশ নিয়েই সে আশাপূরণ করতে চান পাইলট।

শুক্রবার পরিচালক পদে মনোনয়ন তুলেছেন খালেদ মাসুদ পাইলট। এতদিন পর কেন পরিচালকের প্রার্থী হতে আগ্রহী হলেন সে কথাও জানিয়েছেন গণমাধ্যমে।

পাইলট বলেন, ‘খুব ইচ্ছে ছিল ক্রিকেটের সঙ্গে কাজ করার। অবসরের পর থেকে মাঠে, রুট লেভেলে কাজ করে আসছি। রাজশাহী বিভাগ থেকে মনোনয়নপত্র তুললাম। রাজশাহী বিভাগের কাউন্সিলররা যদি সহায়তা করেন আশা করি বোর্ডে আসব। আমি আশা করি অভিজ্ঞতা বোর্ডের সঙ্গে ভাগাভাগি করতে পারব। আমার যে মেধা আছে তার পুরোটা প্রয়োগ করতে চাই।’

পরিচালক হলে নিজের বিভাগ রাজশাহীর ক্রিকেট উন্নয়ন করতে চান বলে জানালেন তিনি। বললেন, ‘রাজশাহী অঞ্চলে ক্রিকেটের অবকাঠামোর বাজে অবস্থা, খুবই দুঃখজনক। সব জেলায় খেলা হয় না। আম্পায়ার, কোচদের সুযোগ-সুবিধা কম। যদি রাজশাহীর আট জেলার কাউন্সিলররা আমাকে যোগ্য ব্যক্তি মনে করেন, আমি আমার ক্রিকেটীয় অভিজ্ঞতা বোর্ডের সঙ্গে ভাগাভাগি করতে চাই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে: জামায়াত আমির

যে কারণে বিসিবি পরিচালক হতে চান খালেদ মাসুদ পাইলট

আপডেট সময় ০৫:০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১