ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিকার ভাণ্ডার হবে যুক্তরাষ্ট্র: জো বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা ছিলাম গণতন্ত্রের অস্ত্রাগার, এবার যুক্তরাষ্ট্র হবে টিকার ভাণ্ডার। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন আগামী বছর থেকে উন্নয়নশীল দেশগুলোকে ৫০ কোটি ডোজ ফাইজারের টিকা দেবে ওয়াশিংটন। এ সময় কোভিড-১৯ টিকার ১ বিলিয়ন ডোজের লক্ষ্যমাত্রা অর্জনের ঘোষণা দেন তিনি। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের পর কোভিড-১৯ ভার্চুয়াল সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এএফপি।

বাইডেন বলেন, ‘আমরা ইতোমধ্যেই ১৬ কোটি ডোজ টিকা ১০০টি দেশে পাঠিয়েছি। আমাদের লক্ষ্যমাত্রার বাকি টিকা মধ্য ও নিুআয়ের দেশগুলোতে পাঠানো হবে।’ হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি দেশের ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে বিশ্বনেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। তার ওই বক্তব্যের পর, স্পেন ৩ কোটি টিকা প্রদানের ঘোষণা দিয়েছে। জাপান বলেছে, তারাও দেবে আরও ৬ কোটি ডোজ টিকা। এদিকে বিশ্বের ধনী দেশগুলোকে বুস্টার ডোজ না-দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের অনুরোধ সত্ত্বেও বুধবার বয়স্ক এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বুস্টার ডোজ টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘ওয়াশিংটন প্রমাণ করছে, অন্যদের সহযোগিতার পাশাপাশি আপনাকে নিজের যত্নও নিতে হবে।’ জাতিসংঘ অধিবেশনে মঙ্গলবারের উদ্বোধনী বক্তৃতায় বাইডেন বলেন, ‘বিশ্বব্যাপী কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করতে ওয়াশিংটনের খরচ হয়েছে ১৫ বিলিয়ন মার্কিন ডলার।’ বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে ১১ বিলিয়ন ডোজ টিকার প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বছরের শেষের দিকে প্রতিটি দেশের অন্তত ৪০ শতাংশ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। তবে ভ্যাকসিন সংকট বৃদ্ধি পাওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ধনী দেশগুলো ইতোমধ্যে তাদের জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি অংশকে অন্তত এক ডোজ টিকা দেওয়া শেষ করেছে। অথচ নিুআয়ের দেশগুলো তাদের জনগোষ্ঠীর ২ শতাংশকে মাত্র এক ডোজ টিকা দিতে সক্ষম হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টিকার ভাণ্ডার হবে যুক্তরাষ্ট্র: জো বাইডেন

আপডেট সময় ১২:৩৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১