ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জায়েদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ৫ জনকে ডিবিতে তলব

আকাশ বিনোদন ডেস্ক :

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও নায়ক জায়েদ খানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে দুই নারীসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ডিবি কার্যালয়ে।

সম্প্রতি কয়েকটি ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নায়কের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেন ওই দুই নারী। তাদের সঙ্গে যুক্ত ছিলেন তিনজন পুরুষ। বিষয়টি নিয়ে জায়েদ খান ডিবির সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দেন। ঘটনাটি আমলে নিয়ে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে তদন্ত কর্মকর্তারা।

এখন ওই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন ডিবি সাইবার ক্রাইমের এডিসি মনিরুল ইসলাম। আজ বুধবার এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।

এ ব্যাপারে জায়েদ খান বলেন, যদি অভিযুক্তরা সন্তোষজনক কোন জবাব দিতে না পারেন তাহলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা পর্যন্ত করতে পারি।

তিনি আরও বলেন, আমার নামে মাস খানেক ধরেই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছিল। যে কারণে আমি লিখিত অভিযোগ দেই। ডিবির সাইবার ক্রাইম বিভাগ বিষয়টি গুরুত্বসহ দেখছে। আমরা শিল্পী, আমাদের সম্মান নিয়ে বাঁচতে দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জায়েদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ৫ জনকে ডিবিতে তলব

আপডেট সময় ১০:৩৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১