ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘দেশে করোনায় মৃতদের ৬০ শতাংশের বেশি ডায়াবেটিস-উচ্চরক্তচাপের রোগী’

আকাশ জাতীয় ডেস্ক: 

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও পরিচালক (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. রুবেদ আমিন জানিয়েছেন, দেশে করোনায় মারা যাওয়া ২৭ হাজার ২৭৭ জন রোগীর মধ্যে ৬৩ দশমিক ৫ শতাংশই ডায়াবেটিস ও উচ্চরক্তচাপে ভুগছিলেন। এছাড়া বক্ষব্যাধি, কিডনি সমস্যা, হাঁপানি, হৃদরোগ, থাইরয়েডসহ বিভিন্ন অসংক্রামক রোগে ভুগছিলেন, তারাই বেশি মারা যান। বয়স বিবেচনায় ৫০-৮০ বছরের রোগীদের মৃত্যুহার বেশি।

আজ বুধবার অধিদফতরের করোনা পরস্থিতি সংক্রান্ত ভার্চুয়াল বুলেটিনে বক্তব্যকালে এ তথ্য জানান তিনি। ডা. রুবেদ আরও বলেন, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষার হিসাবে সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নেমে এসেছে। বর্তমান করোনা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে অর্থাৎ একজন থেকে অনেক জনের মধ্যে সংক্রমিত হচ্ছে না। সংক্রমণের হার শূন্যতে নামিয়ে আনা এবং পর পর তিন সপ্তাহ তা অব্যাহত রাখতে পারলে দেশ করোনামুক্ত হয়েছে বলে বলা যাবে।

এদিকে, করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন আরও ৩৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৩১৩ জনে। এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩৭৬ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬ হাজার ১৩৬ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

‘দেশে করোনায় মৃতদের ৬০ শতাংশের বেশি ডায়াবেটিস-উচ্চরক্তচাপের রোগী’

আপডেট সময় ০৮:২৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১