ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী বড় ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই ছোট ভাইয়ের মৃত্যু কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন

স্ত্রীকে কুপিয়ে জখম, পরে বিষপানে স্বামীর আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

নাটোরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে স্বামী বিষপান করেছে। পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বামী।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঋষি নওগা গ্রামে এ ঘটনা ঘটে। পরে দুজনকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকেই সাংসারিক নানা কারণে স্ত্রী রাশিদা বেগম রাসুর সাথে স্বামী হাসান আলীর মনোমালিন্য চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে তারই জেরে ঝগড়া লাগে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাসান আলী স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায়।

স্থানীয়রা তার স্ত্রীর চিৎকারে এসে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে। এদিকে, দুপুর ১২টার দিকে হাসানকে গ্রামের পাশের একটি বাগানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। তার পাশ থেকে বিষের বোতলও উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, সে বিষপানে আত্মহত্যা করতে চেয়েছিল। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকেও নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আর তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী

স্ত্রীকে কুপিয়ে জখম, পরে বিষপানে স্বামীর আত্মহত্যা

আপডেট সময় ০৭:০০:১১ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১