ঢাকা ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তালেবানের সঙ্গে সম্পৃক্ত হতে জাতিসংঘে আহ্বান কাতার আমিরের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বয়কট না করে তালেবানের সঙ্গে সম্পৃক্ত হতে বিশ্ব নেতাদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি।

জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে বিশ্ব নেতাদের সামনে আফগানিস্তানের পরিস্থিতি তুলে ধরে এ আহ্বান জানান তিনি। খবর আল জাজিরার।

কাতার আমির বলেন, তালেবানকে প্রত্যাখান করা মানে সংকট আরও তীব্রতর হওয়া। এজন্য সবার উচিত তালেবান গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া। কারণ আলোচনার মাধ্যমেই ইতিবাচক ফলাফল আসতে পারে।

শেখ তামিম আরও বলেন, তার দেশ তালেবানদের দখলের পর আফগানিস্তান থেকে হাজার হাজার মানুষকে ‘মানবিক কর্তব্য’ হিসেবে সরিয়ে নেওয়ার কোন প্রচেষ্টা ছাড়েনি। এবং দোহায় করা সব চুক্তি বাস্তবায়নে তার অংশীদারদের সঙ্গে সমন্বয় করে সবকিছু অব্যাহত রাখবে। তিনি বলেন, ‘আমরা খুশি যে দোহা আমাদের অঞ্চলে আন্তর্জাতিক বহুপাক্ষিক কর্মকাণ্ডের রাজধানী।’

প্রসঙ্গত, তালেবান কাবুল দখলের পর বিদেশি সেনা প্রত্যাহার এবং দেশটি থেকে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো মুখ ফিরিয়ে নেয়। তবে সংকটময় পরিস্থিতিতেও পাশে দাঁড়িয়েছে কাতার। ইতোমধ্যে আফগান জনগণের জন্য ত্রাণ সহায়তাও পাঠিয়েছে দেশটি।

এদিকে সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ করার জন্য জাতিসংঘকে চিঠি দিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক মঙ্গলবার রাতে নিউইয়র্কে সাংবাদিকদের এ তথ্য জানান।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে লেখা চিঠিতে তালেবান বলেছে, গত ১৫ আগস্ট সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির পতন হয়েছে এবং বিশ্ব এখন আর তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না।

চিঠিতে জাতিসংঘে নিযুক্ত গনি সরকারের স্থায়ী প্রতিনিধি গোলাম ইসাকজাইকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এতে তালেবান আরও বলেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভাষণ দিতে চান।

তালেবানের এ চিঠি নিয়ে জাতিসংঘ মহাসচিবের দপ্তরে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ফারহান হক। তিনি বলেন, তালেবানের চিঠিটি সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের বাছাই কমিটিতে পাঠানো হয়েছে।

তালেবানের পক্ষ থেকে আমির খান মুত্তাকি ওই চিঠিতে সই করেছেন এবং এতে মোহাম্মদ সুহাইল শাহিনকে জাতিসংঘে আফগানিস্তানের স্থায়ী প্রতিনিধি করার প্রস্তাব দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তালেবানের সঙ্গে সম্পৃক্ত হতে জাতিসংঘে আহ্বান কাতার আমিরের

আপডেট সময় ০১:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১