ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২০ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষা ১৭ অক্টোবর শুরু

আকাশ জাতীয় ডেস্ক:

গুচ্ছভুক্ত দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে। শিক্ষার্থীদের সশরীরে এই ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে।

মঙ্গলবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় এই তারিখ নির্ধারণ করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিজ্ঞান বিভাগের পরীক্ষা নেওয়া হবে আগামী ১৭ অক্টোবর। তারপর ২৪ অক্টোবর মানবিক বিভাগ এবং বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা হবে ১ নভেম্বর।

সভা শেষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমদ নূর বলেন, শিক্ষার্থীদের চয়েজ অনুসারে পয়েন্ট সিস্টেমের মধ্য দিয়ে যারা যে কেন্দ্র পাবে, তাদের জন্য সে কেন্দ্র নির্ধারণ করব। কেন্দ্রের নাম প্রবেশপত্রে লেখা থাকবে।

এই ২০টি বিশ্ববিদ্যালয় করোনার মধ্যে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে একমত হয়। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া গুচ্ছভুক্ত এসব বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোট ৩ লাখ ৬১ হাজার ৪০৬ শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১ লাখ ৯৪ হাজার ৮৪১, মানবিক বিভাগে ১ লাখ ৭ হাজার ৯৩৩ এবং বাণিজ্য বিভাগে ৫৮ হাজার ৬৩২ জন শিক্ষার্থী রয়েছেন। গত ২৫ আগস্ট এদের মধ্যে থেকে প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করা হয় এবং ১ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত আবেদন করতে বলা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

২০ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষা ১৭ অক্টোবর শুরু

আপডেট সময় ০৮:৩৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১