ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মতিঝিলে ‘ছাদ থেকে পড়ে’ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকায় নয়তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে বেসিক ব্যাংকের একজন সিনিয়র অফিসারের মৃত্যু হয়েছে। তার নাম শওকত হোসেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত শওকত বেসিক ব্যাংকের মতিঝিল শাখায় কর্মরত ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হন শওকত হোসেন। পরে ভবন থেকে পড়ে যাওয়ার খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হলেও ভবন থেকে কিভাবে পড়লেন তা বুঝে উঠতে পারছেন না তার স্বজনরা।

মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মনতোষ বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মতিঝিলে ‘ছাদ থেকে পড়ে’ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় ০২:০০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১