ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

আমদানি-রফতানি গতিশীল করতে বাংলাদেশ ও ভারতের মতবিনিময়

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যকে আরও গতিশীল করতে গতকাল বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প অডিটোরিয়ামে দুই দেশের প্রশাসন ও ব্যবসায়ীদের মাঝে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সুরজিত বোস। সভায় সভাপতিত্ব করেন বনগাঁও মহাকুমার এসডিও কাকলী ঘোষ।

সভায় উভয় বন্দরের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে ভারতের পক্ষে বক্তব্য রাখেন বনগাঁও পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আড্ডা, বিএসএফের কমান্ডার মেজর এইচএসজেট, কাস্টমসের ডেপুটি কমিশনার রাহুল মাথুর, পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির ডিরেক্টর শুভজিত দত্ত, কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোশিয়েশনের সভাপতি স্বপন শেড ও সেক্রেটারি কার্তিক চ্যাটার্জি।

বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার মারুফুল রহমান, বেনাপোল বন্দরের পরিচালক অমিনুল ইসলাম, পুলিশের এএসপি মেহেদী ইমরান সিদ্দিকী, পোর্ট থানার ওসি অপূর্ব হাসান, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি কামাল হোসেন শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মহসিন মিলন, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের বন্দর সাব কমিটির চেয়ারম্যান আলহাজ মতিয়ার রহমান, মোস্তাফিজ্জোহা সেলিম ও সাজ্জাতুল ইসলাম সৌরভ।

সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয়, শুক্রবার থেকে প্রতিদিন বেনাপোল বন্দরে ২০০ ট্রাক চালসহ পচনশীল পণ্য, ৪০০ ট্রাক জেনারেল গুডস ও ১০০ ট্রাক চেসিস রফতানি করবে ভারত। রফতানির সময় বিজিবি ও বিএসএফের পণ্যবোঝাই ট্রাক এট্রির নামে সময়ক্ষেপণ করলে বিষয়টি উভয় দেশের হাইকমিশনার লেভেলে লিখিতভাবে প্রশাসন ও ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানোর সিদ্ধান্ত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আমদানি-রফতানি গতিশীল করতে বাংলাদেশ ও ভারতের মতবিনিময়

আপডেট সময় ১১:৫৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭