ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী ক্রীড়াঙ্গনে রাজনীতি আসা উচিত না: মির্জা ফখরুল এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে মৃত্যুর চার দিন পর ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, স্ত্রী আইসিইউতে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের

মেয়েকে দেখতে দেশে আসার টিকিট কাটা বাবা সৌদিতে বিস্ফোরণে নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

সৌদি আরবের আল কাসিমে বয়লার বিস্ফোরণে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। রবিবার সৌদির আল কাসিম প্রদেশের একটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সোহেল সিকদার (৩২)। তিনি শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রাজ্জাক সিকদারের ছেলে। তার সঙ্গে আরও তিন বাংলাদেশির মৃত্যুর খবর ছড়ালেও তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন। তিনি বলেন, সৌদি আরবের আল কাসিমে বয়লার বিস্ফোরণে শিবচরের এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি।

সোহেলের স্বজনরা গণমাধ্যমকে জানান, সম্প্রতি সোহেলের কন্যা সন্তানের জন্ম হয়। তাকে দেখতে আগামী ২৫ সেপ্টেম্বর ছুটিতে দেশে আসার কথা ছিল সোহেলের।

সোহেলের বড় ভাই আবদুল গাফ্ফার বলেন, ‌‘যখন মেয়ে হয় তখন আমার ভাই সৌদিতেই ছিল। মেয়েকে দেখার জন্য ৫দিন পরই দেশে আসার কথা ছিল তার। এয়ার টিকিটও কাটা ছিল। সরকারের কাছে ভাইয়ের লাশ দ্রুত দেশে আনার দাবি জানাই।’

তিনি বলেন, সৌদি আরব থেকে মো. শাহ আলম নামে সোহেলের এক পরিচিত ব্যক্তি জানান, এ দুর্ঘটনায় সোহেলসহ কয়েকজন মারা গেছেন। অন্যদের পরিচয় জানা যায়নি। সোহেলের মরদেহ সেখানকার একটি হাসপাতালে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েকে দেখতে দেশে আসার টিকিট কাটা বাবা সৌদিতে বিস্ফোরণে নিহত

আপডেট সময় ১১:৪৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১