ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেফতার শিল্পার স্বামী রাজের জামিন

আকাশ বিনোদন ডেস্ক :

পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেফতারের দুই মাস পর জামিন পেলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। সোমবার (২০ সেপ্টেম্বর) ৫০ হাজার রুপি মুচলেকা নিয়ে তাকে জামিন দেন ভারতের মুম্বাইয়ের আদালত।

রাজের সঙ্গে তার সহযোগী রায়ান থর্পকও জামিন পান।

রাজের জামিনের পর তার আইনজীবী নিরঞ্জন মুন্ডের্গি জি-নিউজকে বলেন, ‘ইতোমধ্যেই শেষ হয়েছে পুলিশের তদন্ত। চার্জশিটও পেশ করা হয়েছে। চার্জশিটে রাজের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাতে সবচেয়ে বেশি সাত বছরের কারাদণ্ড হতে পারে তার। ’

ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার জামিনের আবেদন করেছিলেন রাজ। সেখানে তিনি বলেন, তাকে ফাঁসানো হচ্ছে। তিনি যে পর্নোগ্রাফি তৈরির সঙ্গে যুক্ত, তার কোনো প্রমাণ সাপ্লিমেন্টারি চার্জশিটে নেই।

এর আগে পর্নো ভিডিও তৈরি এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে ১৯ জুলাই রাজকে গ্রেফতার করে মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেফতার শিল্পার স্বামী রাজের জামিন

আপডেট সময় ১০:৫৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১